মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তানোরে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ বিক্ষোভ! লালমনিরহাটে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ ফরিদপুরের পুলিশ সুপারের সঙ্গে রিপোর্টার ক্লাবের সৌজন্য সাক্ষাৎ পটুয়াখালীতে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী  এসএসসিতে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সাফল্য, জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী।  আশুগঞ্জে ড্রেজার জব্দ, ৩ জনের কারাদণ্ড শাহজালাল বিমানবন্দর এলাকায় গাড়িতে মিলল পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ, চালক পলাতক লোহাগড়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, এসআই আহত মাদক নির্মূলে লালমনিরহাটে র‍্যাব-১৩-এর সচেতনতা মূলক সভা- প্রকাশিত প্রতিবাদের প্রতিবাদ ও স্পষ্টীকরণ

তানোরে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ বিক্ষোভ!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

বর্তমান সরকার এর নির্বাচনী ইশতেহার অনুযায়ি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কর্মী নিয়োগ এ অনিয়ম ও আওয়াম লীগসহ, ‘ফ্যাসিস্টদের’ নিয়োগের অভিযোগ তুলে রাজশাহীর তানোরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে তানোর উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানা গেছে ১০ আগস্ট (সোমবার) দুপুরে  তানোর উপজেলা প্রশাসনিক ভবনের মেইন গেটের সামনে ঐ বিক্ষোভ ও প্রতিবাদ সভা  অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত রবিবার  ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর জন্য ৯৬ জন তথ্য সংগ্রহকারী ও (৯) নয় জন সুপারভাইজারের তালিকা প্রকাশ করা হয়। এদিন বিক্ষোভ ও প্রতিবাদ সভায় তানোর পৌরসভার ৫-নম্বর ওয়ার্ড  (বিএনপি’র সভাপতি, শমসের সরকার, উপজেলা যুবদলের যগ্ন আহবায়ক মাহাফুজুর রহমান রিমন, রায়হানুল হক রায়হান, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন, রঞ্জু, তানোর উপজেলা জিয়া মঞ্চ আহবায়ক রাসেল আহম্মেদ, সদস্য সচিব এ এস এম কিবরিয়া (প্রিন্স), কামারগাঁ ইউপি যুবদলের ওয়ার্ড সম্পাদক, শাহাদাৎ হোসেন সাগরসহ বিপুল সংখ্যক  নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

প্রতিবাদ সভায়  উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মাহাফুজুর রহমান রিমন বলেন, ‘নীতিমালা অনুসরণ না করে একটি পক্ষের সুপারিশের ভিত্তিতে বৈষম্যমূলকভাবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এ নিয়োগ বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি। উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক রায়হানুল হক রায়হান বলেন,  প্রশাসনিক দায়িত্বে থেকে দলীয় পক্ষপাতিত্ব বন্ধ না করলে এ বিষয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম বলেন, আমরা কিছুদিন আগে ইউএনওর সঙ্গে দেখা করে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছিলাম। কিন্তু প্রকাশিত তালিকায় অযোগ্য ব্যক্তি, ছাত্রলীগের কর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ তালিকা বাতিল না করলে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

 

এদিকে এসব অভিযোগ অস্বীকার করে  তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  নাঈমা খান বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করে ফলাফল প্রকাশ করা হয়েছে। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। তবে কারও নিয়োগে কোনো অসংগতি পাওয়া গেলে তাকে বাদ দিয়ে অপেক্ষমাণ তালিকা থেকে যোগ্য প্রার্থী নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews