রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ২ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শাহজালালে ২ কোটি ৭০ লাখ টাকার ডায়মন্ড, প্লাটিনাম ও স্বর্ণালংকার জব্দ ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, দুর্গাপূজার নিরাপত্তায় জোর রাজধানীর তালতলা-আগারগাঁও এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযানের পরও নির্দেশ উপেক্ষা করে টু’ডে বিল্ডার্সের ভবনে অতিরিক্ত তলা নির্মাণকাজ অব্যাহত ডেভেলপার কোম্পানি ও ভবন মালিকের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন ও বিধিমালা লঙ্ঘনের অভিযোগে করা হয়নি ফৌজদারি মামলা! মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করনের উদ্যোগ গ্রহনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  রাজউকের উচ্ছেদ অভিযানের পরও অনুমোদনের শর্ত লঙ্ঘন করে মিরপুরে ৮ম তলা পর্যন্ত নির্মাণ। অত:পর অকুপেন্সি সার্টিফিকেট ছাড়াই বসবাস নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম ডেঙ্গু প্রতিরোধে ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালিবের নেতৃত্বে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান

মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

 

ফৌজি হাসান খান রিকু

স্টাফ রিপোর্টার-

 

মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

 

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

 

এ সময় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

পুলিশ সুপার আরও বলেন, মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান রয়েছে। জেলার প্রতিটি মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারেন এবং আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়, সে জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এ ছাড়া আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews