শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় উপজেলা কৃষকদলের  বর্ধিত সভা অনুষ্ঠিত । রূপসার নৈহাটীতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোল্লা রিয়াজুলের উঠান বৈঠক অনুষ্ঠিত।  পটুয়াখালীর কুয়াকাটায় ঘুষ কেলেঙ্কারি: হোটেল লাইসেন্স নবায়নের নামে টাকা চাওয়ায় শ্রম পরিদর্শক গ্রেফতার  রূপসায় বিএনপি নেতা মহিউদ্দীন শেখের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত।  চীনের ওয়াং চাও এখন আরিফ ইসলাম, বিয়ে করেছেন ফরিদপুরের কলেজ ছাত্রীকে মহাস্থানে আগাম ফুলকপির ছড়াছড়ি, দাম কমায় স্বস্তিতে ক্রেতা—হতাশ কৃষক গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে  সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাশিদ- নিলু ফাউন্ডেশন এর চিকিতসা ও শিক্ষা অনুদানের টাকা হস্তান্তর সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়।

পটুয়াখালীর কুয়াকাটায় ঘুষ কেলেঙ্কারি: হোটেল লাইসেন্স নবায়নের নামে টাকা চাওয়ায় শ্রম পরিদর্শক গ্রেফতার 

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:-  পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়নের নামে ঘুষ গ্রহণের অভিযোগে মো. শাহাব উদ্দিন (৪২) নামে এক শ্রম পরিদর্শককে আটক করেছে হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এ সময় তিনটি হোটেল থেকে নেওয়া মোট ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়। গতকাল রাত দশটায় কুয়াকাটা প্যালেস ও হোটেল শৈবালে লাইসেন্স নবায়নের কথা বলে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করার সময় তাকে আটক করা হয়। শাহাব উদ্দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) হিসেবে কর্মরত রয়েছেন।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের অভিযোগ, শ্রম অধিদপ্তর আবাসিক হোটেলগুলোতে এ, বি ও সি ক্যাটাগরিতে লাইসেন্স দিয়ে থাকেন। এ লাইসেন্সের নবায়ন ফি সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা হতে পারে। তবে গত দুই বছর ধরে শাহাব উদ্দিন বিভিন্ন হোটেলে গোপনে মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক নবীন হাওলাদার বলেন, শাহাব উদ্দিন ব্যক্তিগতভাবে কুয়াকাটায় বেড়াতে গিয়েছেন। সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নগদ টাকা গ্রহণের কোনো সুযোগ নেই। তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য বিভাগীয় পর্যায়ে অনুরোধ জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews