শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় উপজেলা কৃষকদলের  বর্ধিত সভা অনুষ্ঠিত । রূপসার নৈহাটীতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোল্লা রিয়াজুলের উঠান বৈঠক অনুষ্ঠিত।  পটুয়াখালীর কুয়াকাটায় ঘুষ কেলেঙ্কারি: হোটেল লাইসেন্স নবায়নের নামে টাকা চাওয়ায় শ্রম পরিদর্শক গ্রেফতার  রূপসায় বিএনপি নেতা মহিউদ্দীন শেখের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত।  চীনের ওয়াং চাও এখন আরিফ ইসলাম, বিয়ে করেছেন ফরিদপুরের কলেজ ছাত্রীকে মহাস্থানে আগাম ফুলকপির ছড়াছড়ি, দাম কমায় স্বস্তিতে ক্রেতা—হতাশ কৃষক গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে  সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাশিদ- নিলু ফাউন্ডেশন এর চিকিতসা ও শিক্ষা অনুদানের টাকা হস্তান্তর সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়।

রূপসায় বিএনপি নেতা মহিউদ্দীন শেখের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার): আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দীন শেখের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন প্রান্তে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শত শত মোটরসাইকেল নিয়ে বহরটি বাগমারা গ্রামস্থ মহিউদ্দীন শেখের বাসভবন থেকে যাত্রা শুরু করে পূর্ব রূপসা, বাগমারা বাজার, নৈহাটি, দেবিপুর, উপজেলা সদর, ইলাইপুর, জাবুসা, ও চর রূপসা রবের মোড় হয়ে পূর্ব রূপসা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে বাস ভবনে এসে শেষ হয়। এসময় মহিউদ্দীন শেখ ইউনিয়নবাসীর সাথে কুশল বিনিময় করেন।

 

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নৈহাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, আলহাজ্ব আলেক মিয়া, মোঃ আলহাজ্ব এজাজ শেখ, আঃ সালাম শেখ, মোহাম্মাদ হানিপ, মোঃ মারুফ বিল্লাহ বাবু, এস এম মাহবুবুর রহমান, মোঃ রেজাউল ইসলাম, মোঃ আরিফুর রহমান বাবুল, মোঃ আসাদ শেখ, মাজাহারুল ইসলাম, মোঃ আঃ হালিম শেখ, মোঃ সুজা শেখ, মোঃ জাহিদ শেখ, শরিফুল ইসলাম, মাঈনুল হাসান, জুয়েল হাসান, নাজমুল শেখ, মোকারামিন, মোঃ আবুজার বাবু, তাসির শেখ, সিয়াম শেখ, মেহেদী হাসান মিঠু, মোঃ তহিববুল শেখ, ইকবাল শেখ, আবুল হাশেম, মেহেদী হাসানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা। শোভাযাত্রাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews