বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ফের শ্রমিক অসন্তোষ, ভোগড়ায় সড়ক অবরোধের চেষ্টা রূপসায় ইউএনওর গাড়ির অচলাবস্থা,ব্যহত প্রশাসনিক ও সেবা কার্যক্রম।  কালিহাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটি অনুমোদন, সভাপতি মজনু মিয়া  রাজধানীর মিরপুরে নকশা লঙ্ঘন করে ৬ তলা ভবন নির্মাণ: ঝুঁকিতে শ্রমিক-পথচারী, আইনকে চ্যালেঞ্জ ভার্টেকস জেএসএম বিল্ডার্সের সেফটি নেট ছাড়াই চলছে কাজ, রাজউকের পরিদর্শনেও থামছে না নির্মাণ অনুমোদনহীন ইটভাটা পরিচালনা, মধুপুরে ৩ লাখ টাকা জরিমানা ঢাকা উত্তর বন্ড কমিশনারেট কমিশনা ড. নাহিদা ফরিদীর ইতিবাচক আমদানি – রপ্তানি কার্যক্রমে ব্যাপক ভুমিকা রাখছে। রূপসায় ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।  ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, এমপি বাবুল টাঙ্গাইলে নতুন বাসস্টার্মিনালে বাসে আগুন দেয়ার চেষ্টা বীরগঞ্জে দিনমজুর ও কামলাকে মারধরের অভিযোগ

গাজীপুরে ফের শ্রমিক অসন্তোষ, ভোগড়ায় সড়ক অবরোধের চেষ্টা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

 

 

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও পোশাকশ্রমিকদের অসন্তোষ কাটেনি। গাজীপুরের শিল্পাঞ্চলে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় একদল পোশাকশ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে শ্রমিকদের একটি দল মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় জড়ো হন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।

 

এদিকে নতুন করে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় গাজীপুরের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি শিল্প এলাকার কারখানায় বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

 

অন্যদিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়া এলাকার বেশ কয়েকটি কারখানায় টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

 

শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ কাজ করছে।

 

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তের পরও শ্রমিকদের একটি অংশ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। গতকাল বুধবারও গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ফলে দেশের অন্যতম বৃহৎ পোশাকশিল্প অধ্যুষিত গাজীপুরে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews