শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
উলিপুরে ঘরের ভেতর মিলল গৃহবধূর মরদেহ উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের কমিটি অনুমোদন দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি ও প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় প্রাণী সম্পদ দিবসে, আজিজুল বারী হেলাল এমপি। টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর বাড়ির পেছনে মিলল ৩ বছরের শিশুর লাশ গাজীপুরে ফের শ্রমিক অসন্তোষ, ভোগড়ায় সড়ক অবরোধের চেষ্টা রূপসায় ইউএনওর গাড়ির অচলাবস্থা,ব্যহত প্রশাসনিক ও সেবা কার্যক্রম।  কালিহাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটি অনুমোদন, সভাপতি মজনু মিয়া  রাজধানীর মিরপুরে নকশা লঙ্ঘন করে ৬ তলা ভবন নির্মাণ: ঝুঁকিতে শ্রমিক-পথচারী, আইনকে চ্যালেঞ্জ ভার্টেকস জেএসএম বিল্ডার্সের সেফটি নেট ছাড়াই চলছে কাজ, রাজউকের পরিদর্শনেও থামছে না নির্মাণ অনুমোদনহীন ইটভাটা পরিচালনা, মধুপুরে ৩ লাখ টাকা জরিমানা ঢাকা উত্তর বন্ড কমিশনারেট কমিশনা ড. নাহিদা ফরিদীর ইতিবাচক আমদানি – রপ্তানি কার্যক্রমে ব্যাপক ভুমিকা রাখছে।

উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের কমিটি অনুমোদন

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা কুড়িগ্রামের উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে সাত সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফকে সভাপতি এবং এম. মতলেবুর রহমান মঞ্জুকে সদস্যসচিব করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক এনডিসি মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

অনুমোদিত কমিটির অন্য সদস্যরা হলেন, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং উলিপুর পৌরসভার প্রতিনিধি জাহিদ হোসেন।

 

জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনপত্রে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা এবং স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে।

 

 

‌এ বিষ‌য়ে কমিটির সদস্য সচিব এম. মতলেবুর রহমান মঞ্জু বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে স্থবিরতা ছিল। অ্যাডহক কমিটি অনুমোদনের মধ্য দিয়ে সেই স্থবিরতা কাটিয়ে খেলাধুলার কার্যক্রম সচল করার সুযোগ তৈরি হয়েছে। স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা এবং নতুন খেলোয়াড় তৈরি করাই তাঁদের লক্ষ্য। এ কার্যক্রম বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews