1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০ ফরিদপুর শহরের নিজ বাসা থেকে ইউপি চেয়ারম্যান সোহাগ গ্রেপ্তার রূপসায় জনগণের সাথে সম্পৃক্ত থাকতে জিএম কারুজ্জামান টুকু-র অব্যাহত গনসংযোগ।   ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন।  সেনাসদস্যদের ব্যারাকে ফেরানো নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী শিবগঞ্জে প্রগতি সংস্থার আয়োজনে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে করণীয় শীর্ষক শিক্ষার্থী সমাবেশ  গাজীপুরের মানুষের হৃদয় থেকে এখনো মুছে যায়নি – মান্নান স্যার তানোরে দেবীপুর মোড়, বনিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত! মুরাদনগরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া।

র‌্যাবের অভিযানে ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

‎লালমনিরহাট প্রতিনিধি;

‎মোঃ রব্বানী ইসলাম

‎লালমনিরহাটের কালীগঞ্জ থানার মাদক মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ হানিফ মিয়া (৪০) কে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

‎র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুরের দায়িত্বপূর্ণ এলাকাকে মাদকমুক্ত রাখতে বাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

‎সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর এবং র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গাজীপুর জেলার বাসন থানাধীন বাইপাস পেয়ারা বাগান চায়না মার্কেটের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।

‎অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার জিআর নং ৪৪০/০৪, সেশন-৩৪৬/০৪, প্রসেস নং-৩৭০, তারিখ ২০/১১/২০২৬ এর মাদক মামলার ১১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ হানিফ মিয়াকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত হানিফ মিয়া লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার কিশামত মাদাতী গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত গোলাপ উদ্দিন।

‎র‌্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

‎গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‌্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক নির্মূলে র‌্যাবের এই কঠোর অবস্থান আগামীতেও একইভাবে বজায় থাকবে বলে জানানো হয়েছে।

‎লালমনিরহাট প্রতিনিধি/ মোঃ রব্বানী ইসলাম

‎ তারিখ; ২৭-০৪-২০২৬_

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট