1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
যথাযোগ্য মর্যাদায় বগুড়ায় মহান মে দিবস পালিত।  গাজীপুরের শিমুলতলীতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন আউলিয়াবাদ প্রকৌশল শ্রমিক ইউনিয়ন যথাযোগ্য মর্যাদায় মে দিবস উদযাপন করেছে রূপসায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা-র প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস।  পটুয়াখালী জেলাধীন ৮ টি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান স্ব স্ব পদে পুর্নবহাল।  গাজীপুরে জিএমপির ৩ পুলিশ সদস্য প্রত্যাহার ৬ লাখ টাকার অভাবে নিভে যাচ্ছে শাহিনের জীবন প্রদীপ: এক মুঠো ভাতের বদলে জোটে শুধুই যন্ত্রণা গাজীপুরের শ্রীপুরে গোপনে ৫ ঘোড়া জবাই করে ঢাকায় পাঠানোকালে স্থানীয়দের হাতে আটক ১ চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০ ফরিদপুর শহরের নিজ বাসা থেকে ইউপি চেয়ারম্যান সোহাগ গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে গোপনে ৫ ঘোড়া জবাই করে ঢাকায় পাঠানোকালে স্থানীয়দের হাতে আটক ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় ৫টি ঘোড়া জবাই করে গোশত ঢাকায় পাঠানোর অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। সন্দেহজনক কার্যক্রমের জেরে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার সন্ধ্যায় পৌর এলাকার বেড়াইদেরচালা ২নং সিএন্ডবি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি ডালিম মিয়া (৪২)। ঘটনাস্থল থেকে ৫ টি ঘোড়ার জবাইকৃত গোশত, মাথা ও বিভিন্ন বর্জ্য উদ্ধার করা হয়, যা পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতা বেলাল প্রধান জানান, দুপুরের দিকে একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ গোশত ঢাকার উদ্দেশে পাঠানো হয় বলে খবর পান তারা। এতে সন্দেহ তৈরি হলে এলাকাবাসী নজরদারি শুরু করে। একপর্যায়ে মাথা ও অন্যান্য অংশ বস্তায় ভরে সরানোর সময় ডালিম মিয়াকে আটক করা হয়।

অভিযুক্ত ডালিম মিয়া দাবি করেন, তার আত্মীয়ের ব্যবসার জন্য জামালপুর থেকে ঘোড়া কিনে এনে জবাই করা হয়েছে ও আগেই গোশত ঢাকায় পাঠানো হয়েছে।

তবে তার স্ত্রী মাজেদা বেগম ভিন্ন দাবি করে বলেন, ঢাকায় থাকা আত্মীয়ই ঘোড়াগুলো এনে জবাই করেন ও তারা শুধু বর্জ্য অপসারণ করছিলেন।

এ ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে—ঘোড়ার গোশত কীভাবে বাজারজাত করে, তা কোথায় ও কার কাছে বিক্রি করে , তা নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে গভীর শঙ্কা।

শ্রীপুর থানার ওসি মো. নাছির উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে ও জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে স্থানীয়দের দাবি, অবৈধভাবে পশু জবাই ও গোশত সরবরাহের এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না—তা দ্রুত খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট