বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০

গাজীপুরের শিমুলতলীতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

 

 

 

মো.হাইউল উদ্দিন খান, গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুরের শিমুলতলীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব “শুভ বুদ্ধ পূর্ণিমা-২৫৭০ বুদ্ধাব্দ” উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।

শুক্রবার (১ মে) নব প্রতিষ্ঠিত গাজীপুর সর্বজনীন অজন্তা বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়।

সকাল ৯টায় পৃথিবীর সকল জীবের প্রতি মৈত্রী ও করুণা প্রদর্শনের আহ্বান জানিয়ে বর্ণাঢ্য “শান্তি শোভাযাত্রা”র মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। শোভাযাত্রায় বৌদ্ধ ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা পুরো এলাকায় এক শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

সকাল ১০টায় বিহারাধ্যক্ষ শ্রদ্ধেয় ভদন্ত করুণানন্দ থেরের সভাপতিত্বে বুদ্ধ স্নান, বুদ্ধ পূজা এবং শুভ বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় গাজীপুর বুড্ডিস্ট কমিউনিটির সভাপতি বাবু শিমুল বড়ুয়া, কার্যকরী সভাপতি বাবু অমর বিকাশ চাকমা, সহ-সভাপতি বাবু লিটন বড়ুয়া, সাধারণ সম্পাদক বাবু পিকলু বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুন্কুমণি চাকমা, সিনিয়র সদস্য বাবু অমিতাভ বড়ুয়া, অপু বিকাশ বড়ুয়া, বাবু অনিমেষ বড়ুয়া, উদ্দীপন চাকমা, শান্তি বিকাশ চাকমা, সন্তোষ বড়ুয়া, অমল বড়ুয়া, কেনসি চাকমা, প্রকৌশলী পংকজ বড়ুয়া, দেবাশীষ চাকমা, শিল্পী চাকমা, রুপক বড়ুয়াসহ গাজীপুর বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে গৌতম বুদ্ধের অহিংসা ও শান্তির বাণী অত্যন্ত প্রাসঙ্গিক। তারা সকলকে এই মানবিক মূল্যবোধ অনুশীলনের আহ্বান জানান।

 

অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তর, এনজিও এবং সরকারি-বেসরকারি শিল্প কারখানার উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নব প্রতিষ্ঠিত জেলার একমাত্র বৌদ্ধ বিহার “গাজীপুর সর্বজনীন অজন্তা বৌদ্ধ বিহার” এ প্রথমবারের মতো বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হওয়ায় উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় সরকার প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।

বেলা ২টা ৩০ মিনিটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews