বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০

পটুয়াখালীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস  উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

 

১ মে শুক্রবার সকাল ৯ টায় সার্কিট হাউজ প্রাঙ্গন হতে পটুয়াখালী জেলা প্রশাসন এবং আঞ্চলিক শ্রম দপ্তর বরিশাল উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে শেষ হয়। র‍্যালী শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. মাসুদ উল আলম এর সভাপতিত্বে ও শিক্ষিকা সোনামনি’র সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক শ্রম দপ্তর বরিশাল এর উপ পরিচালক শেখ মো. সেলিম আহম্মেদ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন  স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পৌর প্রশাসক উপসচিব জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায়, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মো. মজিবুর রহমান টোটন, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেনজেলা জামায়াতের আমীর এ্যাড. নাজমুল আহসান, জেলা গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক শাহ আলম শিকদার, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান  বাবু, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির,  শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. ফারুক হোসেন প্রমুখ।

র‍্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ বিএনপি, জামায়াত, গন অধিকার পরিষদের নেতাকর্মীরাসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতা কর্মী।

সভায় বক্তারা, শ্রমিক আন্দোলনের ইতিহাস তুলে ধরার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরিসহ পেশাগত স্বাস্থ্যের দিক বিবেচনা এবং সকল শ্রমজীবি কাজে সেইফটি নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। শ্রমিক নেতারা  শ্রমজীবি কর্মজীবী মানুষের কাজের মজুরী বাড়ানো সহ বিভিন্ন দাবি দাওয়া তুলেন ধরেন।

এ ছাড়া সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজিঃ বি-১৮৬৪) ও শ্রমিকদল উদ্যোগে নিউমার্কেট হতে এক র‍্যালী বের করে বিভিন্ন সড়ক ঘুরে লঞ্চঘাট চত্বরে এক সমাবেশ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews