রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম।  কালিহাতীতে বালু বিক্রির রাস্তা নিয়ে বিরোধ, আহত একাধিক

কুমিল্লার দেববিদ্বারে ট্রাক চাপায় পিষ্ট হয়ে শিশু খালেদ এর মৃত্যু। 

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৬০ বার পড়া হয়েছে

 

 

মোঃ রেজাউল করিম (ব্যুরোচীফ কুমিল্লা)

 

বাবার মটর সাইকেল দিয়ে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়ার সময় মটর সাইকেল থেকে পরার পর আজগর আলী বালিকা বিদ্যালয়ের সামনে পেছন থেকে ট্রাক এসে চাপা দেওয়ায় শিশুটিকে

কুমিল্লা দেবিদ্বার উপজেলার আজগর আলী বালিকা বিদ্যালয়ের সামনে তার বাবা মোয়াজ্জেম হোসেন স্বপন ভূইয়ার মটর সাইকেল থেকে পরার পর পেছন থেকে ট্রাক এসে চাপা দেওয়ায় খালেদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩ মার্চ) সকাল ৯ টায় এ ঘটনা ঘটে।

 

মৃত মোঃ খালেদ উপজেলার ৩ নং রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মোয়াজ্জেম হোসেন স্বপন ভূইয়ার দ্বিতীয় সন্তান।

 

জানাযায় ঘটনার আগে শিশুটি বাবা মোয়াজ্জেম হোসেন স্বপন ভূইয়া তাকে জীবনের প্রথম মাদ্রাসায় ভর্তি করানোর উদ্যেশে তার নিজ বাড়ি থেকে মটর সাইকেল দিয়ে বাবার পেছনে মটর সাইকেলে বসিয়ে নিয়ে যাচ্ছিল ।

শিশুটির বাবা মোয়াজ্জেম হোসেন স্বপন জানান, খালেদ কে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলাম রাস্তার বেহাল অবস্থা। কয়েক দিন আগে কুমিল্লা সিলেট মহাসড়কের ফুলগাছ তলা অংশে আদলা ইট দেওয়া হয়ছিল এরই মধ্যে আমি মটর সাইকেল নিয়ে যাওয়ার পথে চাকার নিচে ইট পরলে নিয়ন্ত্রণ রাখতে পারিনি এমতঅবস্থায় ছেলে রাস্তায় পরে গেলে পেছন থেকে ট্রাক এসে চাপা দেওয়ার সাথে সাথে খালেদ পিষ্ট হয়ে ঘটনা স্হলে মারা যায় ।

 

এমন মৃত্যুর খবরে শোকে সবাই বাকরুদ্ধ ও স্তব্ধ। আত্মীয়-স্বজনরাসহ শত শত গ্রামবাসী ওই বাড়িতে ভিড় জমিয়েছে।

 

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান,‘তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার দরকার ছিল তবে তার বাবার সাথে কথা বলে জানতে পারি ঘটনার পর সরাসরি বাড়ীতে নিয়ে যায়। ওসি হিসেবে আমি হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ কে অবগত করেছি প্রয়োজনে আইনগত পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন হলে ব্যবস্থা নিতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews