রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  টাঙ্গাইলে সেফটিক ট্যাংকে নেমে একই পরিবারের ৪ জনের মৃত্যু আহত বিএন’পি নেতাকে দেখতে হাসপাতালে নেতা-কর্মীসহ জিএম কামরুজ্জামান টুকু। রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন মুক্তারুল ইসলাম ভুট্টো সভাপতি, আব্দুল জব্বার সাধারণ সম্পাদক পটুয়াখালীতে হাম উপসর্গে গত ৫  মাস ১৫ দিনে আক্রান্ত ২,৩৩১, মৃত্যু -১ কালিহাতী রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত রূপসা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ যুবক আটক।   উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী  ফরিদপুর জেলায় ৩য় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

টাঙ্গাইলের কালিহাতীতে ভিয়াইল খাল খনন কাজের উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান শেলী :

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভিয়াইল খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০৩ মে) পারখী ইউনিয়নের ভিয়াইল বাজার ব্রিজ এলাকা থেকে গোলাবাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, কালিহাতী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জেওএম তৌফিক আজম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি মোজাম্মেল হক হিরো, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি বেলায়েত হোসেনসহ পারখী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

এ সময় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, খাল খনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।

তিনি আরও বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাল, নদী ও জলাশয় পুনঃখননের মাধ্যমে প্রাকৃতিক পানি প্রবাহ সচল রাখা এবং কৃষকদের উপকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। পাশাপাশি স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews