বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০

শিবগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

 

বগুড়ার শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার (৩ মে) সন্ধ্যায় শিবগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফজলার রহমান জয়, মাষ্টার রবিউল ইসলাম রবি ও সোহাগ আহম্মেদ।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পবন রায়, সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক কামরুল হাসান, মিজানুর রহমান, শফিউল আলম ডিউ এবং গোলজার রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক উৎপল কুমার, মাসুদ রানা, নুর আলম, বাকি বিল্লাহ, জহুরুল ইসলাম সৈকত, তৌহিদ মন্ডল, এমআর মিজান, আনোয়ার হোসেন, আব্দুল গফুর,শরিফুল ইসলাম রাকিব, রুহুল আমিন ,তৌহিদ হাসানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

 

সভায় বক্তারা বলেন, একটি স্বাধীন, অবাধ ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের নিরলসভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews