রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  টাঙ্গাইলে সেফটিক ট্যাংকে নেমে একই পরিবারের ৪ জনের মৃত্যু আহত বিএন’পি নেতাকে দেখতে হাসপাতালে নেতা-কর্মীসহ জিএম কামরুজ্জামান টুকু। রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন মুক্তারুল ইসলাম ভুট্টো সভাপতি, আব্দুল জব্বার সাধারণ সম্পাদক পটুয়াখালীতে হাম উপসর্গে গত ৫  মাস ১৫ দিনে আক্রান্ত ২,৩৩১, মৃত্যু -১ কালিহাতী রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত রূপসা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ যুবক আটক।   উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী  ফরিদপুর জেলায় ৩য় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

লালমনিরহাটে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দৃষ্টিনন্দন শ্রেণিকক্ষ উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

‎লালমনিরহাট প্রতিনিধি;

‎মোঃ রব্বানী ইসলাম

‎আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য আনন্দমুখর ও আকর্ষণীয় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে লালমনিরহাটে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন দৃষ্টিনন্দন শ্রেণিকক্ষ উদ্বোধন করা হয়েছে।

‎মঙ্গলবার দুপুরে এই শ্রেণিকক্ষ উদ্বোধন করেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী ঈমাম। উদ্বোধন শেষে তিনি বলেন, প্লে-গ্রুপ ও নার্সারির শিক্ষার্থীদের জন্য বয়সভিত্তিক বসার ব্যবস্থা করা হয়েছে, যাতে শিশুরা স্কুলমুখী হয় এবং তাদের মাঝে বিদ্যালয়ভীতি দূর হয়। আনন্দঘন পরিবেশে পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

‎তিনি আরও বলেন, ধাপে ধাপে এই প্রতিষ্ঠানকে জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেকেন্ডার আলী সরকার, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

‎নতুন এই শ্রেণিকক্ষ শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‎লালমনিরহাট প্রতিনিধি/মোঃ রব্বানী ইসলাম

‎ তারিখ;০৫ মে ২০২৬_

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews