বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০

অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিতে বাধা দেওয়ায় লৌহজংয়ে মসজিদে হামলা  আহত ৭

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

 

ফৌজি হাসান খান রিকু,

স্টাফ রিপোর্টার-

 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মসজিদের মিটার থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিতে বাধা দেওয়ায় হামলার ঘটনা ঘটেছে। এতে মসজিদের কোষাধ্যক্ষসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

 

সোমবার (৪ মে) রাত নয়টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম শিমুলিয়া দিঘীরপাড় জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

হামলার ঘটনায় মসজিদের কোষাধ্যক্ষ শেখ মোশারফ হোসেন (৬২), মো. ইব্রাহিম (২৬), অসিম আহমেদ সময় (৩২), সোহেল খান (৪৫), মো. শহিদুল্লাহ্ (৩০), রিটু (৪৫) ও মুন্না (২৫) আহত হন। আহতদের মধ্যে মোশারফ ও ইব্রাহিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

এ ঘটনায় জিহাদ মজুমদার (৪১) নামে এক ব্যক্তি ও অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনের বিরুদ্ধে লৌহজং থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মোবারক হোসেন।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, পশ্চিম শিমুলিয়া গ্রামের ব্যবসায়ী জিহাদ মজুমদার মসজিদ কমিটির অনুমতি ছাড়াই মসজিদের মিটার থেকে গোপনে তাঁর দোকানে বিদ্যুৎ সংযোগ নেন। কোষাধ্যক্ষ মোশারফ হোসেন এতে বাধা দিলে জিহাদ ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে তাঁকে ও ইব্রাহিমকে কুপিয়ে জখম করেন। এ সময় অন্যরা তাঁদের বাঁচাতে এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়।

 

স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল জানান, অভিযুক্ত জিহাদের উগ্র আচরণে গ্রামবাসী অতিষ্ঠ। মসজিদের বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় মুসল্লিদের কুপিয়ে আহত করার ঘটনার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।

 

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সেখান থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত জিহাদ বর্তমানে পলাতক রয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews