বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০

কালিহাতীতে অবৈধ বালুঘাটে অভিযান

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

 

মোঃ আনিসুর রহমান শেলী :

টাঙ্গাইলের কালিহাতীতে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের রাতভর অভিযানে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৭টি এক্সাভেটর (ভেকু) বিনষ্ট ও সরঞ্জাম জব্দ করা হয়।

 

মঙ্গলবার (৫ মে) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে উপজেলার জোকারচর থানা ঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম। এ সময় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

 

পরে একই রাতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এলেঙ্গা পৌর এলাকার পৌলী ও মহেলা বালু ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা ও কালিহাতী থানার ওসি জেওএম তৌফিক আজম উপস্থিত ছিলেন।

 

এ অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৭টি এক্সাভেটর (ভেকু) বিনষ্ট করা হয় এবং ৬টি ব্যাটারি জব্দ করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম জানান, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews