সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার  পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, দায়িত্ব পালন করবেন স্পিকার গাজীপুরে হোটেল কক্ষে গৃহবধূ হত্যা; ২৪ ঘণ্টায় রহস্য উদ্‌ঘাটন করলো পিবিআই  তামার তারে নির্যাতন, ২১ মাস পর নাঈম হত্যার রহস্য উন্মোচিত করলো- পিবিআই  রূপসায় চিংড়ি বণিক সমিতির ব্যবসায়ীদের সাথে জেলা মৎস্য কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত। 

গাজীপুরের টঙ্গীতে ডিবির অভিযানে ১০০পিস   ইয়াবাসহ আটক- ১

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মহানগরীর টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

 

শনিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী পূর্ব থানার মাঝুখান এলাকার একটি ভবনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

ডিবি দক্ষিণ বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ মিজানুর ইসলাম জানান, মহানগর এলাকায় অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল টঙ্গী পূর্ব থানাধীন মাঝুখান এলাকায় অভিযান চালায়। এ সময় সিদ্দিক মিয়ার বিল্ডিংয়ের নিচতলায় মানিক স্টোরের সামনে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।

 

 

একই সময় আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

 

আটক ব্যক্তি মোঃ মানিক মিয়া (৩৬)। তিনি গাজীপুর মহানগরীর পুবাইল থানার মাঝুখান পশ্চিমপাড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

 

 

পুলিশ বলছে, গাজীপুর মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews