রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার  পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, দায়িত্ব পালন করবেন স্পিকার গাজীপুরে হোটেল কক্ষে গৃহবধূ হত্যা; ২৪ ঘণ্টায় রহস্য উদ্‌ঘাটন করলো পিবিআই  তামার তারে নির্যাতন, ২১ মাস পর নাঈম হত্যার রহস্য উন্মোচিত করলো- পিবিআই  রূপসায় চিংড়ি বণিক সমিতির ব্যবসায়ীদের সাথে জেলা মৎস্য কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত। 

কাশিমপুরে মাদকের আখড়া গুঁড়িয়ে দিল – মেট্রোপলিটন পুলিশ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

 

গাজীপুর মহানগরীর কাশিমপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ১৫৫ গ্রাম হেরোইন ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারদের মধ্যে ১ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন।

 

সোমবার (১১ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাশিমপুর থানার মাধবপুর ও রওশন মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

 

গ্রেফতারকৃতরা হলেন— নাদিম হোসেন দিপু, ছবি খাতুন, রুপা বেগম, বিমলা, সুফিয়া, জহুরা খাতুন, জেসমিন আক্তার সুরভী, রিমা বেগম, খাদিজা আক্তার খোদেজা ও ডালিয়া। তাদের অধিকাংশই কাশিমপুরের নয়াপাড়া, মাধবপুর ও রওশন মার্কেট এলাকার বাসিন্দা বা ভাড়াটিয়া বলে জানিয়েছে পুলিশ।

 

 

জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) বিভাগের স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) এর নেতৃত্বে কাশিমপুর থানা পুলিশের একটি বিশেষ টিম দীর্ঘদিন ধরে চলা মাদক কারবারের বিরুদ্ধে অভিযান চালায়।

 

অভিযানে অংশ নেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জসহ এসআই সজীব দেবনাথ, এসআই মো. রাশেদুল হক সরকার, এসআই সুমন খান, এসআই মো. আব্দুল লিটন, এসআই ফারুক হোসেন, এএসআই সোহান, এএসআই সাইদ হোসেন, এএসআই এস.এম আরিফ ও এএসআই এমরান হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

 

পুলিশ জানায়, অভিযানে মাধবপুর ও রওশন মার্কেট এলাকার বিভিন্ন স্থানে একযোগে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়।

 

 

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় হেরোইন ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। স্থানীয়ভাবে তারা একটি সংঘবদ্ধ চক্র হিসেবে মাদক বিক্রি করছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

 

জিএমপি সূত্র জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews