রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার  পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, দায়িত্ব পালন করবেন স্পিকার গাজীপুরে হোটেল কক্ষে গৃহবধূ হত্যা; ২৪ ঘণ্টায় রহস্য উদ্‌ঘাটন করলো পিবিআই  তামার তারে নির্যাতন, ২১ মাস পর নাঈম হত্যার রহস্য উন্মোচিত করলো- পিবিআই  রূপসায় চিংড়ি বণিক সমিতির ব্যবসায়ীদের সাথে জেলা মৎস্য কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত। 

ধারাবাহিক প্রচারে রূপসার ডোবা বাজারে জিএম কামরুজ্জামান টুকুর গণসংযোগ ও লিফলেট বিতরণ। 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

 

আজ মঙ্গলবার (১২-ই মে) প্রতিদিনের প্রচারণার অংশ হিসেবে তিনি উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা বাজারসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। তিনি উপস্থিত জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

 

গণসংযোগকালে জিএম কামরুজ্জামান টুকু বলেন জাতীয়তাবাদী শক্তি ও জিয়ার আদর্শের সৈনিক হয়ে সকলের পাশে থাকতে চাই। দলীয় নমিনেশন পেলে রূপসার সকল জনসাধারণকে সাথে নিয়ে ভোটের মাধ্যমে জয়লাভ করে আধুনিক রূপসা উপজেলা গড়তে চাই।

এ সময় বিএনপির স্হানীয় নেতৃবৃন্দের সাথে জনসংযোগে অংশগ্রহন করেন ফরহাদ হোসেন, নাজমুল ইসলাম সোহাগ, বিধান পোদ্দার, প্রান গোপাল রায়, বাবুল লস্কার, আসাজ্জাদুর রহমান পাইক, শরিফুল ইসলাম, গোবিন্দ দাস, শ্যামল মল্লিক, অভিরাম ব্যাপারী, রাজু ফকির, কবির ফকির, শাহিদুল ইসলাম, সাগর শেখ, রমজান গোলদার, সোহাগ খন্দকার, আবুল হোসেন, সুমন শেখ, ইব্রাহিম খলিল, সোহেল শেখ, অপু দাসসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews