সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

জাবি আইআইটিতে পিজিডি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

 

## সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরির প্রত্যয়

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি)-এর পিজিডি-আইআইটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রযুক্তি খাতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, পেশাগত নেটওয়ার্ক এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে গঠিত এ কমিটি ইতোমধ্যে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

 

গত ১৩ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত অনলাইন সভায় নতুন এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিতে মোঃ মিজানুর রহমান (পলাশ) আহ্বায়ক, মোঃ আব্দুল্লাহ আল মামুন সম্পাদক এবং তাহমিদ আফসার স্বপ্ন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেহরান আলী, মোঃ কাওসার, মোঃ মাসুদুর রহমান, শাহওয়াত হাসান সোহেল এবং আরাফাত খান।

 

নবগঠিত কমিটির নেতারা জানান, তথ্যপ্রযুক্তি খাতে শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের জন্য ক্যারিয়ার গাইডলাইন, দক্ষতা উন্নয়ন কর্মশালা, নেটওয়ার্কিং সেশন এবং বিভিন্ন প্রযুক্তিভিত্তিক আয়োজন নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন খাতে কর্মরত সাবেক শিক্ষার্থীদের অভিজ্ঞতা বর্তমান শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

 

আইআইটির কো-অর্ডিনেটর প্রফেসর শামীম আল মামুন নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী যোগাযোগের প্ল্যাটফর্ম তৈরি করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পেশাগত ও ব্যক্তিগত উন্নয়নে আরও এগিয়ে যাবে।”

 

এছাড়া আইআইটির বিশিষ্ট শিক্ষক প্রফেসর মো: শহিদুল ইসলাম বলেন,

“মিজানুর রহমান পলাশের মতো উদ্যমী ও বহুমুখী প্রতিভাবান তরুণদের নেতৃত্বে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি। প্রযুক্তি, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক নেতৃত্বে তরুণদের সম্পৃক্ততা দেশের জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক। এই উদ্যোগ ভবিষ্যতে আইআইটির শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

 

পিজিডি-আইআইটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়ে মো: মিজানুর রহমান পলাশ বলেন,

“সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি কার্যকর অ্যালামনাই প্ল্যাটফর্ম গড়ে তুলতে আমরা কাজ করবো।”

 

”কমিটির পক্ষ থেকে ১ম থেকে ২৯তম ব্যাচের সকল শিক্ষার্থীকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে ভবিষ্যৎ কার্যক্রম সফল করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews