সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

বিভিন্ন অনিয়মের অভিযোগে দশমিনায় প্রাথমিক শিক্ষক মমিতির সম্পাদকের বিরুদ্ধে ব্যাবস্থা।

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর দশমিনা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. আনিস আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে সংযুক্তিতে আদেশ বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. কামাল হোসেনের সাথে অসৌজন্যমূলক আচরণ ও সংযুক্তিতে থাকা অবস্থায় ওই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার সাথে শারিরিক ও মানসিক ভাবে নির্যাতন করার উদ্যেশে ওয়াশরুমে আটকে রাখেন মো. আনিস আহামেদ। এছাড়াও বিভিন্ন সময় ওই শিক্ষিকাকে উদ্যেশ্য করে অশ্লীলিন আচরন করে থাকেন। বিদ্যালয় চলাকালীন সময় বিভিন্ন কাজের অযুহাতে ক্লাস না করে ঘোরা ফেরা করেন। এতে অন্যান্য শিক্ষকদের মধ্যে প্রভাব পরে। তাকে জিজ্ঞেস করলে বলেন, শিক্ষক নেতাদের ক্লাস করা লাগেনা বলে প্রচার করেন। এসকল অনিয়মের অভিযোগের ভিত্তিতে দশমিনা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদকের বিরুদ্ধে গত (১২ তারিখ মঙ্গলবার) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দশমিনা শিক্ষা অফিসে এসে তদন্ত করেন। তদন্তকালে শিক্ষক নেতা মো. আনিস আহমেদের সামনে অধিকাংশ শিক্ষক প্রকাশ্যে অনিয়মের অভিযোগ লিখিত ও মৌখিক ভাবে বলেন। তদন্ত শেষে মো. আনিস আহমেকে গতকাল বৃহস্পতিবার দশমিনা মডেল প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তিতে থাকা আদেশটি বাতিল করা হয়।

 

দশমিনা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. আনিস আহমেদের মুঠোফোনে ফোন দিলে তিনি রিসিভ করেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews