1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
অপহরন ও গাড়ী ছিনতাই মামলা-এফআইআর এর নির্দেশ কোর্টের থানা পুলিশের নিষক্রিয়তার অভিযোগ ভূক্তভোগীর ! ডুয়েটে নতুন ভিসিকে ঘিরে রণক্ষেত্র; সংঘর্ষে ইউএনও, পুলিশ, সাংবাদিকসহ আহত ১৫ সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পূবাইল পশুর হাট নিয়ে তহসিলদার শিকদারের প্রতিবেদন বাতিল;তদন্তে এসিল্যান্ড  ‎লালমনিরহাটে স্মার্ট ভূমি ব্যবস্থাপনার বার্তা নিয়ে শুরু হতে যাচ্ছে দিনব্যাপী ভূমিসেবা মেলা সাংবাদিকের ন্যায্য অধিকার নিশ্চিতের এখনই সময়—গাজীপুর সাংবাদিক ইউনিটির চতুর্থ প্রতিষ্ঠা   বার্ষিকীতে – বক্তারা  লালমনিরহাটে তিস্তার পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু। ৪০ বছরের অবৈধ দখলমুক্ত শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় উদ্ধার হলো ২৫ কোটির সরকারি জমি জাবি আইআইটির পিজিডি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ফেনীর মিজানুর রহমান (পলাশ) বিভিন্ন অনিয়মের অভিযোগে দশমিনায় প্রাথমিক শিক্ষক মমিতির সম্পাদকের বিরুদ্ধে ব্যাবস্থা।

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়েছে। আজ রবিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান।

 

মরহুমের জানাজায় দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা।

 

জানাজা শেষে সাবেক এই প্রতিমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর একে একে জাতীয় সংসদের স্পিকার, স্থানীয় সরকার মন্ত্রীসহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

এর আগে, গত শুক্রবার (১৫ মে) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার এই প্রয়াণে দেশের রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

রাজনীতিতে মিজানুর রহমান সিনহার দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল। তিনি মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। দুটি নির্বাচনেই তিনি যথাক্রমে ৫৮ হাজার ৪৫৫ ভোট এবং ৮৩ হাজার ৬২৩ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী নূরুল ইসলাম খান বাদল ও সাগুফতা ইয়াসমিন এমিলিকে পরাজিত করেছিলেন।

 

সংসদ সদস্য হিসেবে সফলতার পর তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেন। এছাড়া তিনি কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এবং সর্বশেষ ঘোষিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট