সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

ডুয়েটে নতুন ভিসিকে ঘিরে রণক্ষেত্র; সংঘর্ষে ইউএনও, পুলিশ, সাংবাদিকসহ আহত ১৫

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর সদরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে নতুন উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় পুলিশ সদস্য, ইউএনও ,সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

 

 

রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সম্প্রতি প্রকাশিত প্রজ্ঞাপনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলে দায়িত্ব গ্রহণের জন্য তিনি ক্যাম্পাসে আসেন।

 

এ সময় একদল শিক্ষার্থী তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে। অপরদিকে, ভিসিকে স্বাগত জানাতে আসা আরেক পক্ষ গেট খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

একপর্যায়ে উভয়পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। ক্যাম্পাসজুড়ে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য, গাজীপুর সদর উপজেলার ইউএনও সাজ্জাত হোসেন, সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

 

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে।

 

অন্যদিকে নতুন ভিসির সমর্থক শিক্ষার্থীরা অভিযোগ করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে।

 

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থীদের একটি অংশ গেটের ভেতর থেকে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews