1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
অপহরন ও গাড়ী ছিনতাই মামলা-এফআইআর এর নির্দেশ কোর্টের থানা পুলিশের নিষক্রিয়তার অভিযোগ ভূক্তভোগীর ! ডুয়েটে নতুন ভিসিকে ঘিরে রণক্ষেত্র; সংঘর্ষে ইউএনও, পুলিশ, সাংবাদিকসহ আহত ১৫ সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পূবাইল পশুর হাট নিয়ে তহসিলদার শিকদারের প্রতিবেদন বাতিল;তদন্তে এসিল্যান্ড  ‎লালমনিরহাটে স্মার্ট ভূমি ব্যবস্থাপনার বার্তা নিয়ে শুরু হতে যাচ্ছে দিনব্যাপী ভূমিসেবা মেলা সাংবাদিকের ন্যায্য অধিকার নিশ্চিতের এখনই সময়—গাজীপুর সাংবাদিক ইউনিটির চতুর্থ প্রতিষ্ঠা   বার্ষিকীতে – বক্তারা  লালমনিরহাটে তিস্তার পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু। ৪০ বছরের অবৈধ দখলমুক্ত শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় উদ্ধার হলো ২৫ কোটির সরকারি জমি জাবি আইআইটির পিজিডি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ফেনীর মিজানুর রহমান (পলাশ) বিভিন্ন অনিয়মের অভিযোগে দশমিনায় প্রাথমিক শিক্ষক মমিতির সম্পাদকের বিরুদ্ধে ব্যাবস্থা।

অপহরন ও গাড়ী ছিনতাই মামলা-এফআইআর এর নির্দেশ কোর্টের থানা পুলিশের নিষক্রিয়তার অভিযোগ ভূক্তভোগীর !

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

 

মোঃ আনিসুর রহমান শেলী : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকা থেকে বালুবাহী দুটি ট্রাকসহ ৩ জনকে অপহরন ও ছিনতাইয়ের অভিযোগে “টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতী আমলী আদাতে ” র একটি মামলা হয়েছে বলে জানাগেছে।

গত ৪ মে সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতী আমলী আদালত অফিসার ইনচার্জ কালিহাতী থানাকে মামলাটি এফ আই আর হিসাবে গণ্য করার নির্দেশ দিলেও থানা পুলিশ নিষ্ক্রিয় রয়েছেে বলে অভিযোগ ভূক্তভোগীর !

ঘটনার বিবরনে জানাযায়,কালিহাতী উপজেলা সদরের সাতুটিয়া এলাকার এস এম মামুন অর রশিদ নামের জনৈক ব্যক্তি ওই মামলাটি রুজ্জু করেন। সি আর মমলা নং- ৪৬২/২৬ মামলাটিতেবাদী অভিযোগ করেন পূর্বশত্রুতার জের ধরে গত ২৯ এপ্রিল ২০২৬ রোজ বুধবার দিবাগত রাত আনুমানিক ১০ টায় বিবাদীরা সংঘবদ্ধভাবে ধলাটেংগর বালুঘাটের সন্নিকটের রাস্তায় চারিদিক থেকে ঘিরে ফেলে অস্ত্রেরমূখে তার ছেলে সিহাব,গাড়ীর ড্রাইবার রাকিব ও আকাশ নামের ৩জনকে অপহরন,২টি বালিবাহী ট্রাক ছিনতাই করে ভূয়াপুর উপজেলার নিকরাইল বাজারে নিয়ে গিয়ে সেখানের একটি ঘরে আটকিয়ে রেখে অপহৃতদের মারপিট করে নগদ ৫০ হাজার টাকা নিয়ে নেয়।

মামলার বাদী তার আর্জীতে উল্লেখ করেন তার ছেলে ট্রাক ট্রাকের ড্রাইভারসহ ৩ জন অপহরনের সংবাদ পেয়ে কালিহাতী থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করেন এবং ওই বিষয়ে তিনি কালিহাতী থানায় একটি নিয়মিত মামলা করার কথা জানালে থানা পুলিশ মামলা গ্রহন না করে আদালতে মামলা করার পরামর্শ দেয় ।

পরবর্তীতে এস এম মামুন অর রশিদ বাধ্য হয়ে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতে মশিউর রহমান সোহেল (৩০) ও আশরাফুল আলম সুমন নামের ৩ ব্যক্তিকে বিবাদী করে একটি অপহরন ও ছিনতাই মামলা রুজ্জু করেন। যার নম্বর সিআর -৪৬২/২৬ বাঃদঃবিধিঃ ১৪৩/৩২৩/৩৮৫/৩৮৬/৩৬৩/৫৬ ।

ওই মামলার বাদী অভিযোগ করেন কালিহাতী থানা পুলিশ আদালতের নির্দেশ অমান্য করে মামলাটি এফ আই আর হিসাবে গ্রহন করতে তালবাহানা করে সময় ক্ষেপন করাসহ তাকে বিবাদীদের সাথে আপোষরফা করার জন্য চাপ প্রয়োগ করছেন। তাছাড়াও দীর্ঘসময় তার ব্যবসা কাজে ব্যবহৃত ট্রাক ২টি থানায় আটকা থাকায় তিনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে ক্ষেদোক্তি করেন।

এব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আযম সদোত্তর দিতে পারেননি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট