
সবুজ খানঃখুলনা মফস্বল প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় খুলনার সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপদেষ্টা ও নব-নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও প্রেসক্লাবের উপদেষ্টা বাবু কৃষ্ণ নন্দী, পাওয়ার সোর্স গ্রুপের পরিচালক ও প্রেসক্লাব উপদেষ্টা ইঞ্জিনিয়ার চন্দন সিনহা, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব ও প্রেসক্লাব উপদেষ্টা এডভোকেট বাবুল হাওলাদার, প্রকল্প আবাসনের পরিচালক ও প্রেসক্লাব উপদেষ্টা ওমর ফারুক (ইফতী), মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রেসক্লাব উপদেষ্টা এস, এম, হাফিজুল ইসলাম, নবপল্লী কমিউনিটি সেন্টারের পরিচালক ও প্রেসক্লাব উপদেষ্টা এডভোকেট মেহেদী ইনছার, পরিকল্পনাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব আদনান ইসলাম (দ্বীপ), খুলনা জেলা তাতীদলের সদস্য সচিব ও প্রেসক্লাব উপদেষ্টা মাহমুদ আলম লোটাস, বিশিষ্ট তরুণ সমাজসেবক এস. এম. মন্টু (মানবিক মন্টু) এবং বিসমিল্লাহ থাই এন্ড গ্লাস হাউস,লবণচরার পরিচালক মহাসিন আলম। এছাড়াও অনুষ্ঠানে খুলনা মফস্বল প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি গাজী যুবায়ের আলম, মফিজুর রহমান টুকু ও মোঃ মনিরুজ্জামান মনির; সহ-সভাপতি বরুণ কান্তি মন্ডল, গোলাম কিবরিয়া তুহিন ও মোঃ কামরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মীর ফারুক হোসেন, মিসেস মারুফা বেগম, মোঃ আসাদ গাজী, অমলেন্দু বিশ্বাস, মনিরা বেগম, সহ-সাধারণ সম্পাদক এস. এম. শামীম, তাজ উদ্দিন আহম্মেদ টুকু, মোঃ সাব্বির আহম্মদ, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ মনজুর আলম ও মোঃ রিপন হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল আলম, সহ-কোষাধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাজীব হুমায়ুন রাজু ও আলী ইমরাজ জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকু, প্রচার সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা ও মোঃ রোমেন।আইন বিষয়ক সম্পাদক ইমরান জামান কাজল ও সোহেল রানা তাজ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ সোহেল রানা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক তমরিশ বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস. এম. জাকারিয়া ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত কুমার রায়, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আরিফুজ্জামান নয়ন এবং ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল জলিল ও নিত্যানন্দ মহলদারও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম সুজন, মোঃ আতিকুল গোলদার, মোঃ সবুজ খান, মোঃ আব্দুর রউফ, বাবু অধিকারী, মোঃ আল আমিন, মোঃ ইদ্রিস আলী ও অলি আমিন হক। পরিচিতি সভা শেষে নব-নির্বাচিত নেতৃবৃন্দ ও অতিথিদের সম্মানে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সংগঠনের অগ্রগতিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।