সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

৫৬ টাকায় পুলিশের  কনস্টেবল পদে পটুয়াখালীতে ২৯ জনের নিয়োগ লাভ

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীতে মাত্র ৫৬ টাকায় পুলিশ এর  ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেল প্রান্তিক জনগোষ্ঠীর ২৯ জন ছেলে-মেয়ে।

 

সোমবার (১৮ মে) পটুয়াখালী পুলিশ লাইনস এর ড্রিল শেড- এ অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল এর উপস্থাপনায়  পুলিশ প্রশাসন আয়োজিত পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নতুন নিয়োগকৃতদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ। তিনি বলেন পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় যথাযথভাবে স্বচ্ছতা ও কঠিন পরীক্ষার মাধ্যমে পটুয়াখালী জেলার প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে অটোচালক, রিক্সা চালকসহ খেটে খাওয়া দিনমজুরদের ২৯ জন ছেলে-মেয়ে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ লাভ করেছে। যারা নিয়োগ পেয়েছে সবাই টিআরসি পদের যোগ্যতা রয়েছে। তারা ভবিষ্যতে তাদের দায়িত্ব কর্তব্য কাজে যথাযথা ভূমিকা পালনে সক্ষম হবে।

পুলিশ সুপার টিআরসি পদে নিয়োগকৃত সবাইকে রজনীগন্ধা ফুলের স্টিকার দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ শাহ আলম, পুলিশ লাইনস’র আরআই মো. আসাদুজ্জামান।

সম্বর্ধনা অনুষ্ঠানে টিআরসি পদে নিয়োগকৃত সাব্বির খান ও লামিয়া আক্তার তাদের অনুভুতি প্রকাশে বলেছেন স্বচ্ছতা, সততা ও কঠিন পরীক্ষা অংশ গ্রহন করে নিয়োগ পেয়ে আমরা খুব আনন্দিত। তেমনি আমাদের বাবা- মা ও স্বজনরাও খুশী। এ নিয়োগে আমাদের মাত্র ৫৬ টাকা খরচ হয়েছে। এছাড়া আমাদের আর কোন টাকা লাগে নাই। তারা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

উল্লেখ্য, গত ৫ মার্চ হতে ৩১ মার্চ পর্যন্ত সময় টিআরসি পদে অনলাইনে ২১৩৯ জন আবেদন করেন। এর মধ্যে মেধা কোটায় ১৯২২ জন,  মুক্তিযোদ্ধা কোটায় ৮ জন, প্রতিবন্ধী কোটায় পুরুষ ৩ জন, ক্ষুদ্র নৃ- গোষ্ঠী কোটায় ৩ জন, মেধা কোটায় নারী ২০৩ জন। মাঠ পরীক্ষার ৩য় দিন শেষে যোগ্য ৫১৭ জন। এ যোগ্য প্রার্থীগণ ৫৬ টাকা জমা দিয়ে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করেন। এদের মধ্যে ৪৯৮ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহন করে ৯৩ জন কৃতকার্য হন। চূড়ান্তভাবে বাছাই হয়েছে ২৯ জন এবং অপেক্ষমান আছে ৫ জন। এর মধ্যে চূড়ান্ত বাছাইতে পুরুষ ২৩ জন, মুক্তিযোদ্ধা কোটায় পুরুষ ১ জন, প্রতিবন্ধী কোটায় পুরুষ ১ জন, মেধা কোটায় নারী ৪ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews