সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

পটুয়াখালীতে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের জনবল রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জনবল রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে পটুয়াখালীতে স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুরে পটুয়াখালী জেলা প্রেসক্লাব মিলনায়তনে মাউশিক শিক্ষক কল্যাণ পরিষদ পটুয়াখালী জেলা কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো: আতাউল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মাওলানা মো: ইউসুফ বিন কাশেম, সহ-সভাপতি মাওলানা মোঃ আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আলী হাসান রুহানীসহ শিক্ষক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কর্মচারীরা অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করছেন। তাই দ্রুত তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে স্থায়ী করার দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews