সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

ভাগিনির ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ দুই মামার বিরুদ্ধে

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

 

 

মোঃ আনিসুর রহমান শেলী :

 

কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের কুমুরিয়াবাড়ী এলাকায় গভীর রাতে আগুনে একটি বসতঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

 

 

সোমবার (১৮ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে প্রবাসী মো. কামাল হোসেনের বাড়িতে আগুন লাগে। এতে ঘরসহ ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

 

জানা যায়, প্রবাসী কামাল হোসেন তার স্ত্রী রোজিনার নানাবাড়ী এলাকায় জমি ক্রয় করে বসবাস করে আসছেন। ঘটনার আগের দিন রোজিনা দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান।

 

খবর পেয়ে এসে রোজিনা দেখতে পান তাদের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

 

 

রোজিনার দাবি, এটি পরিকল্পিতভাবে আগুন লাগানোর ঘটনা। তিনি পাশের বাড়িতে থাকা তার দুই মামাকে সন্দেহ করছেন বলে জানিয়েছেন।

 

 

এ বিষয় রোজীনার নানা বাড়ীর কেউ কথা বলতে রাজি হয়নি।

 

 

এ বিষয়ে কালিহাতী থানা-এর এসআই মো. ওসমান গনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবারটির সবকিছু পুড়ে গেছে এবং ব্যাপক ক্ষতি হয়েছে। তারা অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews