1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে যুবদলের আনন্দ মিছিল বিএনপি সাইবার দলে কেন্দ্রীয় পদে সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ: প্রশ্নের মুখে উলিপুর উপজেলা প্রকৌশলীর ভূমিকা নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে উলিপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা পটুয়াখালী (এল/এ) শাখা যেনো সার্ভেয়ার কমল দেবনাথ এর একক রাজত্ব,চলছে ১০-২০% কমিশন বানিজ্য। লালমনিরহাটের খেদাবাগে হামলা–ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচার দাবি ‎ রূপসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭-তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।  ট্রেনের ধাক্কায় গৃহবধূ নিহত, ঘটনাস্থলের কাছেই উদ্ধার আরেক লাশ অস্ত্রসহ ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ ছিনতাইকারী রিগান গ্রেফতার গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

উলিপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

সারাদেশের মতো কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬,মঙ্গলবার (১৯ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। মেলাকে ঘিরে র‍্যালি, বিশেষ সেবা বুথ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

 

মেলার কেন্দ্রীয় উদ্বোধন মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন। এবারের প্রতিপাদ্য “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ”। মেলা আগামী ২১ মে পর্যন্ত সারা দেশের জেলা ও উপজেলায় একযোগে চলবে।

 

উলিপুরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, অনলাইন ব্যবস্থার সম্প্রসারণ এবং হয়রানি কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষ দ্রুত ও সরাসরি সেবা পাচ্ছেন, যা জনভোগান্তি কমাতে সহায়ক হচ্ছে।

 

মেলায় স্থাপিত বিশেষ ভূমি সেবা বুথে ই-নামজারি, অনলাইন খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হচ্ছে। এতে সেবাপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত সময়ের মধ্যে আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করছেন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কানুনগো মো. সেলিম শাহরিয়ার। এ সময় বক্তব্য দেন ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা শ্রী বিধান চন্দ্র বর্মন ও মো. মাসুদ রানা সরকার এবং উলিপুর থানা (তদন্ত) কর্মকর্তা কমল কুমার ঘোষসহ অন্যান্যরা। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

সংশ্লিষ্টরা জানান, এ মেলার মাধ্যমে ভূমি সেবা সহজীকরণের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে জনগণের সচেতনতা বাড়বে এবং প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট