সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

টঙ্গী রাজস্ব সার্কেল (ভূমি) অফিসে ভূমি সেবায় নতুন গতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

 

গাজীপুরের সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল অফিসে দ্রুত সময়ে স্বচ্ছতার সাথে সকল ভূমি  সেবা পাচ্ছে টঙ্গী রাজস্ব সার্কেলের সাধারণ জনগণ।

 

টঙ্গী রাজস্ব সার্কেলের বর্তমান সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল  হক গত ২০২৫ সনের ২৫ আগষ্ট যোগদানের পর ভূমি সংক্রান্ত সকল সেবা বিনা হয়রানিতে  দ্রুত সময়ের মধ্যে স্বচ্ছতার সাথে জনগণের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।

 

সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল তথ্য ও সূত্র মতে, বিগত দিনে নামজারি ও জমাভাগ গড় নিষ্পতি করা হতো ৯০ দিনে, বর্তমানে তা কমিয়ে ৩০ থেকে ২৮ কার্য দিবসের মধ্যে নাম জারি  জমাভাগ সম্পন্ন করা হয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে বিবিধ মামলা (মিসকেইস) ও সীমানার নির্ধারণ মামলা নিষ্পত্তি করা হয়। বর্তমান সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল মোহাম্মদ মোজাহেরুল হক গত বছরের ২৫ আগস্ট এ যোগদানের পর ৪ মাসে বিবিধ মামলা (মিসকেইস) নিষ্পত্তি হয়েছে  ১০০টির অধিক, সীমানা নির্ধারণ মামলা নিষ্পত্তি করা হয়েছে ২৫টি  নামজারি ও জমাভাগ আবেদন মঞ্জুর হয়েছে  ৪৫০০টি বেশি ও সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে ৪ একর এর অধিক। বিবিধ মামলা (মিসকেস), সীমানা নির্ধারণী মামলা, করণিক ভুল সংশোধনের মামলা, দেওয়ানী আদালতের আদেশ মোতাবেক রেকর্ড সংশোধনের সহ অন্যান্য বিবিধ মামলা সুচারুভাবে নিষ্পত্তির জন্য মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সপ্তাহে ৩ দিন শুননী গ্রহণ করা হয় |

 

ভূমি অফিসে প্রবেশ পথে দেখা যায়, প্রতি রবিবারে জনসাধারনের সাক্ষৎকার, সোম, মঙ্গল, বুধবারে মিস কেসের শুনানী ও নামজারী আপত্তি শুনানী, বৃস্পতিবারে সীমানা নির্ধারনের শুনানীর বোর্ডে প্রদর্শিত রয়েছে। মিস কেসের শুনানীতে অংশগ্রহনকারীগণ জানান বিগত সময়ে শুনানী গ্রহন না হওয়াতে অনেক মিস কেস পেন্ডিং ছিলো। বর্তমান টঙ্গী রাজস্ব সার্কেলের (ভুমি) সহকারী কমিশনার মোহাম্মদ মোজাহেরুল যোগদানের পরে দ্রুত রায় প্রদান করছেন।

 

সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল এর আওতায় টঙ্গী পৌর ভূমি অফিস, কাশিমপুর ভূমি অফিস ও গাছা ভূমি অফিস অধিনস্হ এলাকার সাধারণ জনগণের ভূমি সংক্রান্ত সকল সেবা সহজীকরণে সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব (সার্কেল) এর প্রত্যেক সরকারী কর্মচারীগন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন টঙ্গী রাজস্ব সার্কেল সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগন।

 

সহকারী কমিশনার (ভূমি)টঙ্গী রাজস্ব সার্কেল  অফিসে নামজারি জমাভাগের সেবা নিতে আসা একাধিক গ্রাহক জানান, নামজারি জমাভাগের শুনানীর জন্য ভূমি মন্ত্রণালয় হতে মোবাইলে খুদে বার্তা পেয়ে শুনানীতে অংশগ্রহনের জন্য নির্ধারিত তারিখে টঙ্গী রাজস্ব সার্কেল (ভূমি) অফিসে আসেন এবং শুনানীতে অংশগ্রহনে অফিসের কর্মকর্তা কর্মচারীরা আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন।

 

গাজীপুর মহানগরের গাছা ভূমি অফিস এলাকার বাসিন্দা রোকেয়া বেগম জানান, তার নিজের জমির নামজারি জমাভাগের জন্য অনলাইনে আবেদন ২৮ দিনের মধ্যেই বিনা হয়রানিতেই টঙ্গী রাজস্ব সার্কেল (ভূমি) অফিস থেকে নামজারি মঞ্জুর হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews