
সবুজ খানঃ খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির সহ-সভাপতি শেখ হারুনুর রশিদ (৬২) গুলিবিদ্ধ হয়েছেন।
১৯মে (মঙ্গলবার ) দুপুর ১টার দিকে মহানগরীর আলহেরা জামে মসজিদের দোতলায় পরিবহন ঠিকাদার সমিতির অফিসে এ ঘটনা ঘটে।
গুলি হারুনুর রশিদের ডান পায়ের লাগে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।আহত হারুনুর রশিদ মহানগরীর খালিশপুর থানার নয়াবাটি এলাকার মৃত শেখ আব্দুর রউফের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, নিজেদের মধ্যে কথা কাটাকাটির জেরে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এক পর্যায়ে প্রতিপক্ষ হারুনুর রশিদকে গুলি করে।
ঘটনাস্থলে পুলিশকে খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক খান মোহাম্মদ রেজাউল আলম বলেন, আমাদের সাথে মব করে দখল নেয় প্রতিপক্ষ। আমরা হাইকোর্টে মামলা করি। মামলায় আমাদের পক্ষে রায় হয়। এরই প্রেক্ষিতে আমরা সমিতির অফিসে আসন গ্রহণ করি। তারা কোর্টের রায় মানে না।
ওরা এসে আমাকে লক্ষ্য করে গুলি করে। আমার ছেলে বাঁধা দেওয়ায় ওই গুলি সরে গিয়ে হারুনুর রশিদের ডান পায়ে লাগে। শটগান দিয়ে গুলি করে।
তবে এ ঘটনার সাথে কারা জড়িত বা কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে বলে জানান তারা।