সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক

অস্ত্রসহ ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ ছিনতাইকারী রিগান গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

 

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী ১৩ মামলার আসামি মো: রিগানকে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার (৮ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার রিগান শহরের কান্দিপাড়া এলাকার মরিহুম ইয়াছিন মিয়ার ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর বাজার এলাকায় জনতা ব্যাংকের সামনে থেকে রিগানকে গ্রেফতার করে।

 

এ সময় তার হেফাজত থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, রিগানের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, হত্যা, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতির নয়টি, হত্যা মামলা একটি, মাদক মামলা একটি এবং অন্যান্য ধারায় দু’টি মামলা রয়েছে।

 

এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

 

তিনি বলেন, ‘গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews