শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বর্তমান সরকার একটি ক্রীড়াবান্ধব ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।  বোরির সাবেক ডিজি বেলালের বলির পাঁঠা: তদন্তহীনতার ক্ষোভে চাকরি ও দেশ ছেড়ে লন্ডনে বিপাশা সুর! ইদগাহ মাঠে দোকান নির্মাণকে কেন্দ্র করে হত্যার হুমকির অভিযোগ  সাংবাদিক রশিদ আব্বাসীর পিতা ও সদ্য বিদায়ী ইউএনও জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী কুমিল্লার বুড়িচংয়ে ফাজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি এর পক্ষ থেকে এমপি জসিম উদ্দিন কে সংবর্ধনা দেওয়া হয় । রূপসায় চোরকে চোর বলায় চোর চক্রের হামলায় বৃদ্ধ নিহত, আটক ২। বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু মানবিক কর্মকাণ্ডে পরিচিত ছরোয়ার হোসেন-এবার চেয়ারম্যান পদে বিমানের ফ্লাইট থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

রূপসায় চোরকে চোর বলায় চোর চক্রের হামলায় বৃদ্ধ নিহত, আটক ২।

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : ​রূপসায় সংঘবদ্ধ চোর চক্রকে ‘চোর’ বলে চিহ্নিত করার জেরে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হাসান শেখ ওরফে হাসান বিহারি (৬০) নামের এক বৃদ্ধ। চুরির ঘটনা ফাঁস করায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে শরিফ বাদী হয়ে ৭/৮ জনকে আসামি করে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করেছে।
​​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪-৫ দিন আগে জাবুসা গ্রামের ফরমান আলী শেখের পুত্র হাসান বিহারির বাড়িতে ভ্যানযোগে কয়েকজন মেহমান আসেন। মেহমানরা বাড়ির ভেতরে অবস্থান করার সুযোগে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত ভ্যানটি চুরি করে নিয়ে যায়। এই চুরির ঘটনায় হাসান বিহারি একই এলাকার রাশেদ শেখ নামের এক যুবকের সম্পৃক্ততার কথা সন্দেহজনকভাবে এলাকাবাসীর কাছে প্রকাশ করেন। চুরির বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় এবং চোর হিসেবে চিহ্নিত করায় হাসান বিহারির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে রাশেদ ও তার চক্র।
​এই পূর্ব শত্রুতার জের ধরে গত ২ জুলাই (বৃহস্পতিবার) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নৈহাটি ইউনিয়নের জাবুসা চৌরাস্তা মোড়ে মিরাজুলের চায়ের দোকানের সামনে হাসান বিহারির পথরোধ করে রাশেদুল। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে মজিবর শেখের পুত্র রাশেদুল, মুস্তাকিন ও হাফিজুরসহ ৭/৮ জন দুর্বৃত্ত হাসান বিহারির ওপর অতর্কিত হামলা চালায়।
​দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করার পাশাপাশি ধারালো চাপাতি দিয়ে মাথায় বেধড়ক কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চোরকে চোর বলাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়াল।

​নৃশংস এই হত্যাকাণ্ডের পর রূপসা থানা পুলিশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাবুসা এলাকার মৃত হাবিবুর শেখের পুত্র রুবেল শেখ (৩২) এবং বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট এলাকার রশিদ সরদারের পুত্র খায়রুল সরদার (৩৫)-কে আটক করা হয়েছে।
​রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পুত্র বাদী হয়ে রূপসা থানায় ৭/৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এজাহারনামীয় ২ আসামিকে ইতিমধ্যে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
​এলাকাবাসী এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে চোর চক্রের মূল হোতাসহ সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews