বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে কর্মকর্তা গ্রেপ্তার সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি: ওয়াকিটকি ও সেনাবাহিনীর পোশাকসহ দুইজন গ্রেফতার। গজারিযা তেতৈতলা আইডিয়াল স্কুলে আবারও চুরি পটুয়াখালীর জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরী পদোন্নতি পেয়ে যুগ্মসচিব, নতুন জেলা প্রশাসক আশরাফুল করিম শাহজালাল বিমানবন্দরের দারুল জান্নাহ কার্গো কমপ্লেক্স জামে মসজিদে এম্প্লিফায়ার মেশিন চুরি  শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি ম/দ/সহ দুই যাত্রী আটক গাজীপুরে ২,১৯৩ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুমোদন-নিবন্ধন ও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবি কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা ‎ উলিপুরে কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপির ইউপি ফরম বিক্রি, কারণ দর্শানোর নোটিশ মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন- সংসদ সদস্য মোশাররফ হোসেন 

শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি ম/দ/সহ দুই যাত্রী আটক

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

রিপোর্টার : সোহেল রানা

 

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (CIID) অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত মোট ৮১.৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়েছে। আটক মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট (এ-শিফট)-এর কর্মকর্তারা বিমানবন্দরের গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন। এ সময় দুবাই থেকে আসা Emirates-এর EK0584 ফ্লাইটের যাত্রী Roman Mikhailov গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁর ব্যাগেজ স্ক্যান করা হয়।

স্ক্যানিংয়ে সন্দেহজনক কিছু ধরা পড়লে তাঁর ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৭৮.৫০ লিটার বিদেশি মদ পাওয়া যায়। বিদেশি পাসপোর্টধারী ওই যাত্রীর ক্ষেত্রে প্রযোজ্য ব্যাগেজ রুলস অনুযায়ী ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আমদানির সুযোগ থাকায় অবশিষ্ট ৭৭.৫০ লিটার মদ আটক করা হয়।

অন্যদিকে, গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে Turkish Airlines-এর TK0712 ফ্লাইটে আগত যাত্রী Samiul Islam গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাঁর ব্যাগেজ স্ক্যান করা হয়। পরে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের আরও ৪ লিটার বিদেশি মদ উদ্ধার করে আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, দুই ঘটনায় অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে মোট ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

বিমানবন্দরের গ্রিন চ্যানেলসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews