রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।        খালেক উজ জামান রঞ্জু লোহাগড়ায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত হলেন নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক থামিয়ে চালককে কুপিয়ে হত্যা, আটক ১ মুন্সীগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার ফেনীতে ট্রাকের ধাক্কায় এসআরবি-৭-এর ওয়ারেন্ট অফিসার নিহত শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ৯.৩৪ কেজি স্বর্ণ উদ্ধার শাহজালালে মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ আটক চট্টগ্রাম জাগৃকের নাসিরের হরিলুট  সাপাহারে জরাজীর্ণ মাটির মসজিদে নামাজ আদায়ে ভোগান্তি, সংস্কারের দাবি,  আটমূলে মানবিক উন্নয়ন সংস্থার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ৯.৩৪ কেজি স্বর্ণ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

রিপোর্টার : সোহেল রানা

 

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।

রোববার (৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন।

এ সময় দুবাই থেকে ঢাকায় আসা Emirates-এর EK0582 ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তাদের পরিহিত জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো স্বর্ণবারের সন্ধান পাওয়া যায়।

পরে জব্দ করা স্বর্ণবারগুলো গণনা ও ওজন করে দেখা যায়, মোট ৮০টি বারে প্রায় ৯ দশমিক ৩৪ কেজি স্বর্ণ রয়েছে। প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, বিমানকর্মীদের জুতার ভেতরে স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের এ কৌশলটি বিশেষভাবে নজরে এসেছে। উদ্ধার হওয়া স্বর্ণ কোথা থেকে আনা হয়েছিল, এর সঙ্গে কারা জড়িত এবং কার কাছে স্বর্ণগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট বিমানকর্মীদের জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews