রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।        খালেক উজ জামান রঞ্জু লোহাগড়ায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত হলেন নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক থামিয়ে চালককে কুপিয়ে হত্যা, আটক ১ মুন্সীগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার ফেনীতে ট্রাকের ধাক্কায় এসআরবি-৭-এর ওয়ারেন্ট অফিসার নিহত শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ৯.৩৪ কেজি স্বর্ণ উদ্ধার শাহজালালে মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ আটক চট্টগ্রাম জাগৃকের নাসিরের হরিলুট  সাপাহারে জরাজীর্ণ মাটির মসজিদে নামাজ আদায়ে ভোগান্তি, সংস্কারের দাবি,  আটমূলে মানবিক উন্নয়ন সংস্থার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

মুন্সীগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

 

ফৌজি হাসান খান রিকু

স্টাফ রিপোর্টার-

 

মুন্সীগঞ্জ জেলা পুলিশে কর্মরত কনস্টেবল মো. শাহআলম সহকারী উপ-পরিদর্শক—এএসআই (নিঃ) পদে পদোন্নতি পেয়েছেন।

 

রবিবার (৪ অক্টোবর) তাঁকে আনুষ্ঠানিকভাবে এই নতুন পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

 

মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত এই সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিধান করান মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম, পিপিএম। এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, পিপিএম।

 

র‌্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সাথে তিনি বাংলাদেশ পুলিশের গৌরবময় ঐতিহ্য বজায় রেখে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার তাগিদ দেন। সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং জনসেবায় সর্বোচ্চ মান বজায় রাখতে তিনি বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews