রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।        খালেক উজ জামান রঞ্জু লোহাগড়ায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত হলেন নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক থামিয়ে চালককে কুপিয়ে হত্যা, আটক ১ মুন্সীগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার ফেনীতে ট্রাকের ধাক্কায় এসআরবি-৭-এর ওয়ারেন্ট অফিসার নিহত শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ৯.৩৪ কেজি স্বর্ণ উদ্ধার শাহজালালে মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ আটক চট্টগ্রাম জাগৃকের নাসিরের হরিলুট  সাপাহারে জরাজীর্ণ মাটির মসজিদে নামাজ আদায়ে ভোগান্তি, সংস্কারের দাবি,  আটমূলে মানবিক উন্নয়ন সংস্থার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক থামিয়ে চালককে কুপিয়ে হত্যা, আটক ১

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান শেলী :

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ছিনতাইকারীদের হামলায় মো. রাজীব হোসেন নামের এক পাথরবোঝাই ট্রাকের চালক নিহত হয়েছেন।

 

রোববার (০৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভাস্থ ‘শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজ’-এর সামনে এ ঘটনা ঘটে।

 

নিহত রাজীব হোসেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে পাথরবোঝাই একটি ট্রাক কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে এলেঙ্গা এলাকায় মহাসড়কের পাশে ট্রাকটি থামিয়ে চালক রাজীব হোসেন প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। এ সময় ওঁৎ পেতে থাকা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে।

রাজীবের চিৎকারে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ছিনতাইকারী চক্রের সদস্য মিন্টু (৩২)-কে ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

 

আটক মিন্টু কালিহাতী উপজেলার এলেঙ্গা উত্তরপাড়া এলাকার শহীদ মিয়ার ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত আরও ৩-৪ জন ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিহাতী থানার ওসি মোঃ কাইয়ুম খান সিদ্দিকী জানান,ঘটনাস্থল থেকে মিন্টু নামের একজনকে আটক করা হয়েছে এবং বাকিদের আটক করার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews