শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি সরকার সবাইকে সমান অধিকার ও সমমর্যাদায় মানুষ হিসেবে দেখতে চায়,আজিজুল বারী হেলাল এমপি।  তানোরে ঋণের কিস্তি দিতে বিলম্ব কারণে গ্রাহকের ট্রাক আটক ! ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আকিদুলের মৃত্যুদণ্ড টাঙ্গাইলে নবাগত ডিসি’র আহ্বানে-জেলা আইনজীবী কার্যনির্বাহী পরিষদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়:  পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই আর নেই! সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেলো কৃষকের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি সম্পাদনার মাধ্যমে রাজনৈতিক পরিচয় নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে সংবাদ সম্মেলন মৌলভীবাজারে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত। মুন্সীগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা নির্বাচিত আনিসুর রহমান বাউফলে সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহির ওপর জোর এমপি সেলিমা রহমানের 

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আকিদুলের মৃত্যুদণ্ড

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

সাইদ গাজী, সালথা,( ফরিদপুর)
প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় আট বছর বয়সী তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে মো. আকিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে নেওয়া হয়।

মামলার বিবরণ

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুন শিশুটি স্কুলে যাওয়ার পথে আকিদুল ইসলাম তাকে রাস্তা থেকে তুলে পাশের একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরে শিশুটি বিদ্যালয়ে গেলে সহপাঠী ও শিক্ষকেরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

এরপর স্বজনেরা শিশুটিকে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পরদিন ২১ জুন শিশুটির বাবা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করেন আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস। তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি আদালতে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষের বক্তব্য

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া জানান, আদালত আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। জরিমানার অর্থ আসামির স্থাবর সম্পত্তি বিক্রি করে আদায়ের জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রাষ্ট্রপক্ষ মামলার অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews