বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি সম্পাদনার মাধ্যমে রাজনৈতিক পরিচয় নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে সংবাদ সম্মেলন মৌলভীবাজারে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত। মুন্সীগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা নির্বাচিত আনিসুর রহমান বাউফলে সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহির ওপর জোর এমপি সেলিমা রহমানের  নবীন শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে দেশ গড়ার, শিক্ষা হতে হবে প্রতিভা বিকাশের হাতিয়ার,আজিজুল বারী হেলাল এমপি।  শিবগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বাড়ির নির্মাণের অভিযোগ শিবগঞ্জে চালকদের মাঝে চাবির রিং বিতরণ করেন যুবদলের নেতা কাজল  মির্জাগঞ্জে ডোবার পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, রোগী হয়রানি ও অনিয়মের তদন্ত লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা নির্বাচিত আনিসুর রহমান

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

ফৌজি হাসান খান রিকু

স্টাফ রিপোর্টার-

 

মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের কার্যক্রম মূল্যায়নে শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পেয়েছেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

 

সোমবার (১২ অক্টোবর) মুন্সীগঞ্জ পুলিশ লাইনসের শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সেপ্টেম্বর ২০২৬ মাসের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে তাঁকে এ স্বীকৃতি প্রদান করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম। এতে জেলার বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনসের কর্মকর্তারা অংশ নেন। সভায় সেপ্টেম্বর মাসে আইনশৃঙ্খলা রক্ষা এবং পেশাগত দায়িত্ব পালনে উল্লেখযোগ্য অবদান রাখা পুলিশ সদস্যদের সম্মাননা দেওয়া হয়।

 

সভায় পুলিশ সুপার তাঁর সমাপনী বক্তব্যে দায়িত্ব পালনের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ এবং পেশাদারত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ, পিপিএম; সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহফুজুর রহমান ও মো. সোলায়মান; মো. আকবর আলীসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জরা।

 

উল্লেখ্য, মো. আনিসুর রহমান মুন্সীগঞ্জের শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews