মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর বাউফলে সরকারি দপ্তরের সেবা প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান এমপি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের মিনি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
সেলিমা রহমান বলেন, সরকারি কর্মকর্তাদের মূল দায়িত্ব হলো জনগণের সেবা নিশ্চিত করা। সাধারণ মানুষ যেন সরকারি দপ্তরে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সেবার মান বাড়াতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করা আবশ্যক। বাউফলের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, যেকোনো উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের চাহিদাকেই সর্বাধিকার দিতে হবে এবং সরকারি সুযোগ-সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।
সভায় সেলিমা রহমান বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন প্রকল্প, জনসেবামূলক কর্মকাণ্ড ও দাপ্তরিক কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের বর্তমান কার্যক্রম, সেবাদানের চিত্র এবং গৃহীত প্রকল্পের অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি , সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাঁশরী। এ সভায় আরো উপস্থিতি ছিল বাউফল উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
এরপর বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সেলিমা রহমান স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাউফলে সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহির ওপর জোর এমপি সেলিমা রহমানের