
তহিদুল ইসলাম শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি নিয়ে বিরোধের জেরে জোরপূর্বক বাড়ির নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
মামলার নথি সূত্রে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার শব্দলদিঘী গ্রামের মৃত রহিমদ্দিন ফকিরের ছেলে আব্দুল গোফ্ফার ফকির গংদের বগুড়ার সংশ্লিষ্ট দেওয়ানি আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় একই গ্রামেরআছির উদ্দিনের বিরুদ্ধে নালিশি জমিতে জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ আনা হয়েছে। উক্ত নি¤œ তফসিল বর্ণিত সম্পত্তির মৌজা-শব্দলদিঘী, জেএল নং-২২৭, আরএস নং- ৪৯৪ সাবেক দাগ নম্বর ৬৬৬ এবং হাল ১০৬০ দাগের ১৩ শতকের কাতে ৮.৮৪ বলে উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিরোধপূর্ণ জমিতে সকল প্রকার স্থাপনা নির্মাণ, জমির প্রকৃতি ও অবস্থার পরিবর্তন, পরিবর্ধন এবং মাটি কাটাসহ উন্নয়নমূলক কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। একই সঙ্গে উভয় পক্ষের মধ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে আছির উদ্দিন বলেন, “আমি প্রায় ৩৪ বছর আগে কবলা দলিলমূলে এই জমি ক্রয় করে ভোগদখলে আছি। গোফ্ফার মামলা করেছেন বলে শুনেছি। এ বিষয়ে আমরা আদালতের সহায়তা নেব।”
এদিকে, আদালতের নিষেধাজ্ঞা জারির পরও সেখানে নির্মাণকাজ অব্যাহত রয়েছে কি না, তা সরেজমিনে যাচাই করা প্রয়োজন। এ বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়ন এবং বিরোধপূর্ণ জমির প্রকৃত মালিকানা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।