শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি সরকার সবাইকে সমান অধিকার ও সমমর্যাদায় মানুষ হিসেবে দেখতে চায়,আজিজুল বারী হেলাল এমপি।  তানোরে ঋণের কিস্তি দিতে বিলম্ব কারণে গ্রাহকের ট্রাক আটক ! ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আকিদুলের মৃত্যুদণ্ড টাঙ্গাইলে নবাগত ডিসি’র আহ্বানে-জেলা আইনজীবী কার্যনির্বাহী পরিষদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়:  পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই আর নেই! সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেলো কৃষকের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি সম্পাদনার মাধ্যমে রাজনৈতিক পরিচয় নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে সংবাদ সম্মেলন মৌলভীবাজারে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত। মুন্সীগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা নির্বাচিত আনিসুর রহমান বাউফলে সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহির ওপর জোর এমপি সেলিমা রহমানের 

বিএনপি সরকার সবাইকে সমান অধিকার ও সমমর্যাদায় মানুষ হিসেবে দেখতে চায়,আজিজুল বারী হেলাল এমপি। 

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন আমরা কোনো গোষ্ঠী বা সম্প্রদায় হিসেবে মানুষকে আলাদা করে দেখতে চাই না। বিএনপি সরকার সবাইকে সমান অধিকার ও সমমর্যাদা দিয়ে মানবজাতির অংশ হিসেবে দেখতে চায়। ধর্ম, বর্ণ কিংবা সম্প্রদায়ভেদে মানুষের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হোক তা আমরা চাই না। এ দেশের প্রতিটি মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে, প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং সবাই মিলেমিশে একটি সুন্দর সমাজ গড়ে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা। একটি নির্দিষ্ট দল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য পাঁয়তারা করছে। দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা বিএনপি সরকার কখনোই মেনে নেবে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। এই সম্প্রীতি ও ঐক্য অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

তিনি বলেন এ উৎসবকে ঘিরে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে, এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার, এই চেতনাকে ধারণ করে সবাইকে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে হবে।

তিনি আরও বলেন বিগত আওয়ামীলীগ সরকার শুধু হিন্দু সম্প্রদায়ের ভোট নিয়েছে, কিন্তু তাদের কল্যাণে কার্যকরভাবে কিছুই করেনি। হিন্দু সম্প্রদায়ের মানুষের অধিকার, ধর্মীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন সমস্যার বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। অথচ এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় স্বাধীনতা বজায় রাখা এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সরকারের দায়িত্ব।

বর্তমান সরকার এ দেশের হিন্দু সম্প্রদায়ের কথা চিন্তা করে তাদের ধর্মীয় উৎসব ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে প্রত্যেকটি মন্দিরে পূর্বের তুলনায় অধিক পরিমাণে সরকারি অনুদানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগে এক দিনের সরকারি ছুটি থাকলেও বর্তমানে তা বাড়িয়ে তিন দিন নির্ধারণ করা হয়েছে। এসব উদ্যোগ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উদ্‌যাপনকে আরও আনন্দময় ও উৎসবমুখর করতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। দেশের সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বজায় রাখতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, মানবিক ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। সমাজ থেকে সব ধরনের অন্যায়, অনাচার ও অশুভ শক্তির বিনাশ ঘটুক এবং মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা ও মানবিকতার বন্ধন আরও দৃঢ় হোক।

 

তিনি আজ ১৬-ই অক্টোবর (শুক্রবার) দুপুরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রূপসা উপজেলা বিএনপি আয়োজনে উপজেলার ৭৬ টি পূজা মন্দিরের কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও শারদীয় শুভেচ্ছা প্রদান কালে একথা বলেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, খুলনা জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয়বাদী দল রূপসা উপজেলা শাখার পূজা উদযাপন পর্যবেক্ষণ কমিটির আহবায়ক,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র।

 

অনুষ্ঠানে রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু ও শুভেচ্ছা বক্তৃতা করেন রূপসা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজু দাস ও সাধারণ সম্পাদক তপন দাস।

 

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য আনিসুজ্জামান আনিস,আছাফুর রহমান,জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ আবু সাঈদ, এসএম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, শাহাবুদ্দিন ইজারাদার,শরিফুল ইসলাম বকুল,আজিজুর রহমান, দিদারুল ইসলাম, হুমায়ূন কবীর, মিকাইল বিশ্বাস প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews