1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 5:50 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

নড়াইলের লোহাগড়ায় জমিজমা বিরোধের জেরে হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : Saturday, September 2, 2023,
  • 270 Time View

 

 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া এর নেতৃত্বে শুক্রবার (০১ সেপ্টেম্বর) ভোর রাতে নড়াইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি হামিম মোল্যা(২২), পিতা- হেমায়েত ওরফে রুনু মোল্যা এবং ইমরান মোল্যা(২৪), পিতা- মৃত আয়নাল মোল্যা, উভয় সাং- দক্ষিণ পাংখারচর, থানা- লোহাগড়া, জেলা- নড়াইলদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয় লোহাগড়া থানা পুলিশ।

পরে আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৯/০৮/২৩ খ্রি: এস এম বরকত আলী (৬০) নামের এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়। তিনি নড়াইল লোহাগড়া থানার দক্ষিণ পাংখারচর গ্রামের আলফু শেখের ছেলে।

গত ২৯-০৮-২০২২ তারিখ ঐ ব্যক্তি জমিজমা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য দক্ষিণ পাংখারচর চরপাড়া গ্রামস্থ সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামক ক্লাব ঘরে যায়। কিন্তু সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় তিনি বাড়িতে ফিরে যাচ্ছিলেন। পূর্বশত্রুতার জেরে পথিমধ্যে কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এতে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে লোহাগড়া থানায় এজাহার দায়ের করলে হত্যা মামলা রুজু হয়। ঘটনার সাথে সাথে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় অত্র এলাকায় পুলিশি টহল জোরদার করা হয় এবং হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য তৎপর হয় পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট