1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 7:22 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

সংস্কৃতি-খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে: এ.কে.এম আব্দুর নুর

Reporter Name
  • Update Time : Sunday, September 3, 2023,
  • 483 Time View

 

 

রেজুয়ান খান রিকন:

সংস্কৃতি ও খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। তাই সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দুরে রাখতে হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবসমাজকে সংস্কৃতি ও খেলাধুলায় যুক্ত করার জোড় তাগিদ দিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ এ.কে.এম আব্দুর নুর।

 

তিনি বলেছেন, যুব সমাজ প্রতিটি দেশের মানব সম্পদ। যুব সমাজ সংস্কৃতি ও খেলাধুলার সাথে যুক্ত থাকলে তারা কখনোই সন্ত্রাস এবং মাদকের সাথে জড়িত হতে পারবে না।

 

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ উচ্চ বিদ্যালয় মাঠে রাখালবুরুজ কাজীপাড়া শেখ রাসেল ক্রীড়াচক্রের আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলার খেলোয়াড়দের উদ্দেশ্যে অধ্যক্ষ এ.কে.এম আব্দুর নুর উপরোক্ত কথাগুলো বলেন।

 

তিনি খেলোয়ারদের উদ্দেশ্যে আরোও বলেন, আসুন সবাই মিলে ‘মাদককে না বলি- মাঠে এসে খেলাধুলা করি, শরীর সুস্থ রাখি।’ মাদকের এই ভয়াল ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করি এবং মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত থাকি।

 

এ সময় রাখালবুরুজ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য, শাহারুল হুদা (সাহেব মিয়া)’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, আলোকিত প্রত্যয় মানব কল্যাণ সংগঠনের আহবায়ক জুলফিকার নাঈম রাজ, গোবিন্দগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তুষার রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উক্ত খেলার চ্যাম্পিয়ন দলকে ৩২” এলইডি টিভি ও সম্মাননা ক্রেস্ট এবং রানার্সআপ দলকে ১৭” এলইডি মনিটর ও ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট