শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় উপজেলা কৃষকদলের  বর্ধিত সভা অনুষ্ঠিত । রূপসার নৈহাটীতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোল্লা রিয়াজুলের উঠান বৈঠক অনুষ্ঠিত।  পটুয়াখালীর কুয়াকাটায় ঘুষ কেলেঙ্কারি: হোটেল লাইসেন্স নবায়নের নামে টাকা চাওয়ায় শ্রম পরিদর্শক গ্রেফতার  রূপসায় বিএনপি নেতা মহিউদ্দীন শেখের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত।  চীনের ওয়াং চাও এখন আরিফ ইসলাম, বিয়ে করেছেন ফরিদপুরের কলেজ ছাত্রীকে মহাস্থানে আগাম ফুলকপির ছড়াছড়ি, দাম কমায় স্বস্তিতে ক্রেতা—হতাশ কৃষক গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে  সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাশিদ- নিলু ফাউন্ডেশন এর চিকিতসা ও শিক্ষা অনুদানের টাকা হস্তান্তর সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়।

চীনের ওয়াং চাও এখন আরিফ ইসলাম, বিয়ে করেছেন ফরিদপুরের কলেজ ছাত্রীকে

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

 

 

 

সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

 

চীনা নাগরিক দাবি করা এক যুবকের সাথে ফরিদপুরের এক কলেজ ছাত্রীর বিয়ে নিয়ে এলাকায় চাঞ্চল্যে তৈরী হয়েছে। ঐ যুকককে দেখার জন্য উৎসুক জনতা ভীড় জমিয়েছে। ঘটনাটি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের।

 

চীনা ঐ যুবকের নাম ওয়াং চাও (২৫), সে চায়না উত্তর প্রদেশের বাসিন্দা, বর্তমানে তার নাম আরিফ ইসলাম। ঐ কলেজ ছাত্রীর নাম তাহমিনা আক্তার (২০), সে ফরিদপুর শহরের সারদা সুন্দরী মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্রী এবং নকুলহাটি এলাকার বাসিন্দা।

 

তাহমিনার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বছর দুই আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনা যুবক ওয়াং চাও এর সাথে পরিচয় হয় ফরিদপুরের কলেজ ছাত্রী তাহমিনা আক্তারের। তাদের এই সম্পর্ক তাহমিনার পরিবার মেনে না নেওয়ায় জোড়াজুরি করে তাহমিনা এবং শেষ পর্যন্ত রাজি হলে গত ১৯ অক্টোবর ঢাকায় তাহমিনার পরিবারের উপস্থিতিতে চীনা যুবকের সাথে তাহমিনার বিয়ে হয়।

 

কোর্ট এভিডেভিডেটের মাধ্যমে মুসলমান হয়ে নাম ও ধর্ম পরিবর্তনের পর তাদের বিয়ে হয়।

এরপর সোমবার (২৬ অক্টোবর) রাতে তাহমিনার গ্রামের বাড়িতে বেড়াতে যায়। এই খবর ছড়িয়ে পড়লে চীনা নাগরিককে দেখার জন্য স্থানীয়রা ভীড় করলে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে তারা গা ঢাকা দেয়। তাহমিনার পরিবার চীনা যুবকের বিস্তারিত তেমন কিছুই জানে না বলে জানায়। তাহমিনার সকল কাগজপত্র তৈরী করা হচ্ছে, সব ঠিকঠাক থাকলে দুজনেই চায়নাতে চলে যাবে।

 

আটঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন জানান, আমি লোকমুখে বিষয়টি আজকেই জানতে পেরেছি। আমি ঐ বাড়িতেই যাচ্ছি। পরে আপনাকে বিস্তারিত জানাবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews