সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২ বটিয়াঘাটা জমি দখলের চেষ্টার অভিযোগ, ঘরবাড়ি ভাঙচুর ও প্রাণনাশের হুমকির দাবি নারীর অফিস সংস্কারের অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন; দাবি কেসিসি আবু সালেহ পাটওয়ারীর রূপসায় র‍্যালী,আলোচনা সভা,যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণের মাধ্যমে জাতীয় যুব দিবস পালিত।  খুলনায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্মরণীয় করে রাখতে হবে,আজিজুল বারী হেলাল-এমপি।  সালথার ফুলবাড়িয়া বাজার মারকাযুস সুন্নাহ মহিলা মাদরাসা শুভ উদ্বোধন রূপসায় উপজেলা কৃষকদলের  বর্ধিত সভা অনুষ্ঠিত । রূপসার নৈহাটীতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোল্লা রিয়াজুলের উঠান বৈঠক অনুষ্ঠিত।  পটুয়াখালীর কুয়াকাটায় ঘুষ কেলেঙ্কারি: হোটেল লাইসেন্স নবায়নের নামে টাকা চাওয়ায় শ্রম পরিদর্শক গ্রেফতার  রূপসায় বিএনপি নেতা মহিউদ্দীন শেখের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত। 

রূপসায় র‍্যালী,আলোচনা সভা,যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণের মাধ্যমে জাতীয় যুব দিবস পালিত। 

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার রূপসায় জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১-লা নভেম্বর সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ উপলক্ষে একটি যুব র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান ।

 

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, আশিষ হালদার, দীপক বিশ্বাস, সত্য বিশ্বাস, সুপ্রভা বিশ্বাস, এ্যানি হালদার, মঈনুল হাসান, হাসিব সরদার, ইউনুস সরদার, ইউসুফ মারিয়ান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews