বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে কাজে ফিরল পোশাক শ্রমিকেরা জমিতে বেড়া দেওয়া নিয়ে সংঘর্ষে বাড়ি-ঘরে হামলা ভাংচুর লুটপাট, আহত- ১৫ উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে ধর্ম অবমাননার অভিযোগে মানিকগঞ্জ থেকে সুজন সাহা গ্রেপ্তার কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ কলেজ ক্যাম্পাস থেকে ৫০০ গজ দূরে উদ্ধার, সন্তানের মরদেহ দেখে মায়ের আহাজারি মাদকবিরোধী অভিযানে দুই আসামি আটক, থানায় ফেরার পথে উধাও গুলিভর্তি অস্ত্র-খুঁজে দিলে ৫০হাজার টাকা  জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ, শিল্পাঞ্চল পুলিশের প্রধান হলেন – ইসরাইল হাওলাদার এমন খুলনা আগে দেখেনি কেউ,  প্রধানমন্ত্রীর সফরে বদলে গেছে মহানগরীর চেহারা।   আড়াইহাজারে আওয়ামী লীগের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস গ্রেপ্তার সখীপুরে ৪ মাসের শিশুসহ ৩ দিন ধরে নিখোঁজ গৃহবধূ , থানায় দুই পরিবারের অভিযোগ

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

কুড়িগ্রামের উলিপুরে কৃষিজমির মাটি স্কেভেটর দিয়ে কেটে পুকুর খনন ও মাটি বিক্রির দায়ে নুরুজ্জামান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জানজায়গীর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারায় নুরুজ্জামান (পিতা: মোজাম্মেল হক) নামে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তিনি জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন।

 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দুর্গাপুর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মশিউর রহমান।

 

স্থানীয়দের মতে, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিক্রি করায় জমির উৎপাদনশীলতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে। কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করতে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি এবং অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews