সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহ লক্ষমাত্রা নির্ধারণ  ৮ লাখ ৫০ হাজার মেঃটঃ ; খাদ‍্যমন্ত্রি ফরিদপুর শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে বিশেষ উদ্যোগ রেঞ্জ ডিআইজি মৌলভীবাজার পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন। সালথায় বর্ণাঢ্য আ‌য়োজ‌নে জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত রূপসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবকদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। গাজীপুরে জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ এর দায়িত্ব গ্রহণ  গার্ড অব অনারের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বারোপ গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা: পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ ধামরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। পটুয়াখালীতে ৩০ বছরের ব্যবহৃত পুরনো রাস্তা নিয়ে বিরোধ, অবরুদ্ধ অর্ধ শতাধিক পরিবার চাটমোহরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

রেঞ্জ ডিআইজি মৌলভীবাজার পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন।

  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

লুৎফুর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

 

গতকাল (৮ নভেম্বর) সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেন।

 

সকালে মৌলভীবাজার পুলিশ লাইন্সে পৌঁছালে পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম তাঁকে স্বাগত জানান।

 

পরিদর্শনের শুরুতে ডিআইজি মহোদয় পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মদক্ষতা বৃদ্ধিতে নিয়মিত শরীরচর্চা ও প্যারেডের ওপর গুরুত্বারোপ করেন।

 

পরবর্তীতে ডিআইজি মহোদয় পুলিশ লাইন্সের ব্যারাক, মেস, রিজার্ভ অফিস, মোটরযান শাখা, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, অস্ত্রাগার, ক্লোথিং স্টোর, ডি-স্টোর, জিম সেন্টারসহ বিভিন্ন দপ্তর ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সরকারি নথিপত্র ও কার্যক্রম পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খায়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব মোঃ ওয়াহিদুজ্জামান রাজু; জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews