
নঈমুল আলম, বিশেষ প্রতিনিধিঃ চলতি বছরে আমন মৌসুমে প্রতি কেজি ৩৫ টাকা ধান এবং ৪৯ টাকা সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার। এ ছাড়া প্রতি কেজি আতপ চালের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮ টাকা।
আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহমূল্য নির্ধারণ ৮ নভেম্বর (রবিবার) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় ২০২৬ সালের আমন মৌসুমে ধান- চাল সংগ্রহের লক্ষমাত্রা এবং মূল্য নির্ধারণ করা হয়।
সভা শেষে ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানান, চলতি আমন মৌসুমে ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে সরকার।
তিনি আরও জানান, আগামী ১৪ নভেম্বর ২০২৬ থেকে ধান সংগ্রহ শুরু হবে এবং অন্যদিকে, ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে। এ কার্যক্রম চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।