মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে লুট রহস্যজনকভাবে পোস্ট অফিসে আটকেপড়া যুবক সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার। রূপসায় স্কুল ব্যাংকিং বিষয়ে এনসিসি ব্যংক ও ২-টি মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত।  সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স; জিএমপি কমিশনার  অপরাধমুক্ত ও যানজটসহনীয় মহানগর গড়ার পরিকল্পনা ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহ লক্ষমাত্রা নির্ধারণ  ৮ লাখ ৫০ হাজার মেঃটঃ ; খাদ‍্যমন্ত্রি ফরিদপুর শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে বিশেষ উদ্যোগ রেঞ্জ ডিআইজি মৌলভীবাজার পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন। সালথায় বর্ণাঢ্য আ‌য়োজ‌নে জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

নওগাঁ জেলা প্রতিনিধি ঃ

নওগাঁর সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সদরের তেঁতুলতলা এলাকার একটি আমের আড়তঘরে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত অতিথি ও শ্রমিকদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। এতে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি তাইফুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাপাহার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (বাদল) এবং শিরন্টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলী।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম। এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews